News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রাইসচার্চ টেস্টেও হেরে গেল বাংলাদেশ
Image

ক্রাইসচার্চ টেস্টেও হেরে গেল বাংলাদেশ

cricketক্রাইসচার্চ, ২৩ জানুয়ারি (হি.স.) : ক্রাইসচার্চ টেস্টে হেরে গেল বাংলাদেশ| নিউজিল্যান্ড ৯ উইকেটে জিতে সিরিজ জিতল ২-০ ব্যবধানে| প্রথম ইনিংসে ২৮৯ রান তুলেছিল বাংলাদেশ| জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩৫৪ রান| এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর‌্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ| মাত্র ১৭৩ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস| দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমদুল্লাহ (৩৮)| ৩৬ রান করেন সৌম্য সরকার| শেষদিকে তাকসিন আহমেদ ৩৩ রান না করলে বাংলাদেশ দেড়শোও পারকরতে পারত না|
জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড| ১১১ রান করতে মাত্র ১৮.৪ ওভার আর ৭০ মিনিট সময় নেন কিউয়ি ব্যাটসম্যানরা| রাভাল ৩৩ রানে আউট হলেও অপরাজিত থাকেন ল্যাথাম (৪১) এবং গ্রান্ডহোম (৩৩)| ম্যাচের সেরা হন টিম সাউদি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top