News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে যুব তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
Image

রাজ্যে যুব তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

YTMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ রাজ্যে যুব তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে৷ রাজ্য কমিটি থেকে শুরু করে মহকুমা কমিটি পর্যন্ত গঠন করা হয়েছে৷ আট জেলায় জেলা সভাপতি, মহকুমা সভাপতি সহ অন্যান্য পদাধিকারীদের নিযুক্ত করা হয়েছে৷ শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কমিটি গঠনের কথা জানিয়েছেন যুব তৃণমূলের সভাপতি সুশান্ত চৌধুরী৷ তিনি জানান, রাজ্য কমিটিতে মোট দশ জন সভাপতি রয়েছেন৷ তাছাড়া সাধারণ সম্পাদক আছেন দশজন, সম্পাদক রয়েছেন ২৩ জন৷ এছাড়া ২৩টি প্রশাসনিক মহকুমা কমিটির ২৩জন সভাপতি নিযুক্ত করা হয়েছে৷ যুব তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জী ১৯ জানুয়ারী এই কমিটির অনুমোদন দিয়েছেন৷
এদিন সুশান্ত চৌধুরী আরও জানিয়েছেন, আগামী ২৩ ফেব্রুয়ারী প্রদেশ তৃণমূলের আইন অমান্য আন্দোলনকে সফল করার জন্য ২৭ জানুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত পদযাত্রা করা হবে গোটা রাজ্যে৷ বিভিন্ন বাজারে এই পদযাত্রা করে সভা করা হবে৷ তিনি জানান, আগামী কিছুদিনের মধ্যেই সংগঠনের বুথ কমিটি গঠন করা হবে৷ তাছাড়া যুব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া প্রশাসন থেকে নেওয়া হয়েছে তা তদারকি করার জন্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top