News Flash

  • Home
  • Uncategorized
  • শপথ নিয়েই কাজে নেমে পড়তে চান ট্রাম্প

শপথ নিয়েই কাজে নেমে পড়তে চান ট্রাম্প

trump-portrait-ওয়াশিংটন, ২০ জানুয়ারি (হি.স.) : শপথ নিয়েই কাজে নেমে পড়তে চান ডোনাল্ড ট্রাম্প| শুক্রবার আমেরিকার ৪৫তম প্রেসিডেনট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প | তাঁর আগে উদ্বোধনী নৈশভোজে তাঁর দাবি, তাঁর মতো কেজো লোক নাকি হোয়াইট হাউসে আগে আসেনি| শুক্রবার শপথ, মাঝে দুদিন ছুটি| কিন্তু প্রাথমিক ভাবে শনিবার ও রবিবার কাজ বন্ধ করতে চাইছেন না ট্রাম্প| বরং শপথ নেওয়ার পরেই আইএস প্রভাবিত ইরাক সিরিয়ার জন্য তৈরি ওবামা কেয়ার নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিতে চাইছেন| এছাড়া, সপ্তাহের শেষে দুদিনেও এমনই একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি|
তবে ওই নৈশভোজে শুধু কাজের কথাই নয়, একাধিক বিষয়েই নিজের সমর্থক, সহকর্মী ও পরিবারকে ধন্যবাদ জানালেন তিনি| প্রথমেই উঠে এল মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের কথা| ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারকে বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছেন ট্রাম্প| পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর পরিকল্পনা করারও দায়িত্ব থাকবে তাঁর| এই নিয়েই মজা করে ট্রাম্প বললেন আমার মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করছিল| আমি বরং তাঁর স্বামীর ঘাড়ে একগাদা দায়িত্ব চাপিয়ে দিলাম| আমার ভরসা আছে ওঁর ওপর| কুশনার যদি পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনতে না পারে, তাহলে আর কেউ পারবে না|
এর আগে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ার ছাড়ার আগে টুইটারে লেখেন, যাত্রা শুরু, মার্কিনিদের যাতে এই যাত্রা দারুণ হয়, তাই কঠোর পরিশ্রম আর লড়াই করব|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top