নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র থেকে অনুপ্রাণিত হয়ে একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নির্মাতা সংস্থা ব্রহ্মস এরোস্পেস | টার্গেটে আঘাত হেনে ফের লঞ্চপ্যাডে ফিরে আসবে ক্ষেপণাস্ত্র | আর তা হাতে এসে গেলে পাকিস্তান ও চিনকে অনেক পেছনে ফেলে দেবে ভারত|
সংস্থার প্রধান সুধীর কুমার মিশ্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ওই ক্ষেপণাস্ত্রটি পারমাণু অস্ত্র বহন করতেও সক্ষম হবে| নিখুঁত নিশানায় আঘাত হেনে ক্ষেপণাস্ত্রটি ফিরে আসবে লঞ্চপ্যাডে| গতি হবে শব্দের থেকেও দশগুণ বেশি | প্রসঙ্গত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম এই ধরনের একটি ক্ষেপণাস্ত্রের স্বপ্ন দেখতেন| সুধীর কুমার মিশ্র বলেন, এই ধরনের একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার| কিন্তু ভারতের বিজ্ঞানীদের ওই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা রয়েছে|

ব্রহ্মস এরোস্পেস-এর নতুন ক্ষেপণাস্ত্র টার্গেটে আঘাত হেনে ফের লঞ্চপ্যাডে ফিরে আসবে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















