News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁছ বছর পর প্রথমবার বেতন বাড়ল এয়ার ইন্ডিয়ার স্থায়ী কর্মচারীদের

পাঁছ বছর পর প্রথমবার বেতন বাড়ল এয়ার ইন্ডিয়ার স্থায়ী কর্মচারীদের

Air India_0নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : পাঁছ বছর পর প্রথমবার বেতন বাড়ল এয়ার ইন্ডিয়ার স্থায়ী কর্মচারীদের| গত বছরে সংস্থার মোট লাভ অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মীদের ২ শতাংশ হারে বেতন বৃদ্ধির কথা জানালেন এয়ার ইন্ডিয়ার আধিকারিকরা|
বিগত এক দশকের মধ্যে গত বছর ছিল এয়ার ইন্ডিয়ার বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে ভালো সময়| ওই বছর সংস্থার বার্ষিক আয় দাঁড়িয়েছে প্রায় ১০৫ কোটি টাকা| যার মধ্যে যাত্রী সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে জ্বালানী খরচ বাবদ সবকিছুই রয়েছে| এই লাভের নিরিখেই বেতন বৃদ্ধির কথা চিন্তা করেন সংস্থার আধিকারিকরা|
এই প্রসঙ্গে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর এ জয়াচন্দন জানান, গত বছরের লাভের নিরিখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| এয়ার ইন্ডিয়ার সমস্ত পদের কর্মচারীদের বার্ষিক ২ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হচ্ছে| ১ এপ্রিল ২০১৬ থেকে ২০১৭ সালের ৩১শে মার্চ পর‌্যন্ত এয়ার ইন্ডিয়ার মোট স্থায়ী কর্মচারী সংখ্যা ১৯ হাজার| পাঁচ বছর পর প্রথমবার বেতন বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশী সংস্থার কর্মচারীরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top