News Flash

  • Home
  • Uncategorized
  • ধৈর্য্য রাখুন, জাল্লিকাট্টু ইসু্যতে বার্তা পন্নিরসেলভমের
Image

ধৈর্য্য রাখুন, জাল্লিকাট্টু ইসু্যতে বার্তা পন্নিরসেলভমের

panneerselvam-may-be-sworn-in-mondayনয়াদিল্লি ও চেন্নাই, ১৯ জানুয়ারি (হি.স.): ‘বন্ধ করা যাবে না জাল্লিকাট্টু| অর্ডিন্যান্স জারি করুক সরকার|’ এই দাবিতে সরগরম তামিল জাতি| অবস্থা এতটাই শোচনীয় যে, রাজ্যবাসীকে ‘ধৈর্য্য’ রাখতে বললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম| জাল্লিকাট্টু নিষেধাজ্ঞা ইসু্যতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম| প্রধানমন্ত্রীর কাছে পন্নিরসেলভম আর্জি রাখেন, জাল্লিকাট্টুর উপর নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে দেওয়া হোক| কেন্দ্র এ বিষয়ে অর্ডিন্যান্স খসড়া তৈরি করুক|
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পন্নিরসেলভম বলেছেন, যে কোনও রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র সর্বদা মর‌্যাদা দেবে| এ বিষয়ে রাজ্য যা পদক্ষেপ করবে, তা সমর্থণ করবে কেন্দ্র| এরপরই তামিল জাতির উদ্দেশ্যে পন্নিরসেলভম বলেছেন, ‘ধৈর্য্য রাখুন| ইতিবাচক সমাধান বেরবে বলে আমি আশাবাদী| জাল্লিকাট্টু ইসু্যতে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সহযোগিতা আপনারা দেখবেন|’
তামিল জাতির প্রাচীণ পরম্পরাগত খেলা ‘জাল্লিকাট্টু’ নিয়ে রীতিমতো তপ্ত তামিলনাড়ু| বৃহস্পতিবার চেন্নাইয়ের রাস্তায় বিক্ষোভে সামিল হন বহু মানুষ| অংশ নেন লক্ষাধিক ছাত্র-ছাত্রীও| অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ| প্রত্যেকের মুখে একটাই কথা, ‘বন্ধ করা যাবে না জাল্লিকাট্টু’| জাল্লিকাট্টুর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে সরব হয়েছেন তামিল অভিনেতা-অভিনেত্রীও| কিছুদিন আগেই জাল্লিকাট্টুর হয়ে সওয়াল করেছিলেন সুপারস্টার রজনীকান্ত| তাঁর দাবি ছিল, ‘যে কোনও আইন আনুন, কিন্তু তামিল সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে জাল্লিকাট্টু আয়োজন করতেই হবে| তামিল সংস্কৃতির জন্য এটি গুরুত্বপূর্ণ|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top