News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে মহাজোট হচ্ছে না, জানালেন সপা সহ সভাপতি কিরণময় নন্দ
Image

উত্তরপ্রদেশে মহাজোট হচ্ছে না, জানালেন সপা সহ সভাপতি কিরণময় নন্দ

UP MAPলখনউ, ১৯ জানুয়ারি (হি.স.) : বিহারের ধাঁচে উত্তরপ্রদেশে মহাজোটবন্ধনের সম্ভাবনায় জল ঢালল সমাজবাদী পার্টি |অজিত সিংএর রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোটে যাবে না সমাজবাদী পার্টি| বৃহস্পতিবার জানিয়ে দিলেন দলের সহ সভাপতি কিরণময় নন্দ| তিনি আরও বলেছেন, সপা কেবল কংগ্রেসের সঙ্গেই জোট করবে| এই ঘোষণার সঙ্গে সঙ্গে মহাজোটএর সম্ভাবনাও বিশ বাঁও জলে চলে গেল|
এসপি-র সহ সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন, অজিত সিংহের আরএলডি-র সঙ্গে এসপি-র কোনও কথা চলছে না| উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে তাঁর দল লড়বে ৩০০-র বেশি আসনে| বাকিগুলো পাবে কংগ্রেস| আজই বরিষ্ঠ এসপি নেতাদের সঙ্গে দলীয় সভাপতি অখিলেশ যাদবের ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠকে জোটের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে| তবে কোন দল কোন আসনে লড়বে তা ঘোষণা করবেন অখিলেশ নিজেই|
নির্বাচন কমিশন অখিলেশ শিবিরকে সাইকেল প্রতীক দেওয়ার পরই সপা মহাজোটের কথা বলেছিল| তাদের তালিকায় ছিল রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)| পশ্চিম উত্তরপ্রদেশে আরএলডির ভাল প্রভাব রয়েছে| আরএলডিকে জোটে না নেওয়ার পিছনে দুদলের নানা বিষয়ে মতপার্থক্য সামনে আসছে| তাঁরা মনে করছেন, আরএলডিকে নিলে বিজেপিরই সুবিধা হবে| তবে কিরণময় নন্দ জানান, আরএলডি-র সঙ্গে এসপি-র মধ্যে ভোটে বোঝাপড়া নিয়ে প্রাথমিক যে কথাবার্তা হয়, তাতে অজিত সিংহের দল এসপি-র কাছে অনেক বেশি আসন দাবি করে| তা দেওয়া অখিলেশের পক্ষে সম্ভব ছিল না|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top