News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মমাফিক স্কুলে না আসায় প্রিন্সিপ্যালসহ পাঁচ শিক্ষককে সাসপেন্ড
Image

নিয়মমাফিক স্কুলে না আসায় প্রিন্সিপ্যালসহ পাঁচ শিক্ষককে সাসপেন্ড

books হায়দরাবাদ, ১৯ জানুয়ারি (হি.স.) : স্কুলে নিয়মমাফিক না আসায় প্রিন্সিপ্যালসহ পাঁচ শিক্ষককে সাসপেন্ড করল বিদ্যালয় কর্তৃপক্ষ| ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মিদজিল মণ্ডলের বল্লাভারাওপল্লি গ্রামের সরকারি স্কুলে| অভিযোগ, স্কুলের ছাত্ররা পড়াশোনায় অতি দুর্বল| নিজের মাতৃভাষাটুকু শেখার ক্ষেত্রেও করুণ অবস্থা| তা নিয়ে শিক্ষকদের কোনও হেলদোল নেই| তাঁরা নিয়মকানুনের তোয়াক্কা না করে স্কুলে আসেন| আর না পড়িয়ে চলে যান| অভিভাবকরা অভিযোগ করলেও পাত্তা দিতেন না| বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর সরজমিনে তদন্ত করতে আসেন মণ্ডল শিক্ষা আধিকারিক এন পদ্মা| জানা গিয়েছে, সকাল ৯টা ১৫ নাগাদ স্কুলে প্রার্থনা শুরু হলেও প্রিন্সিপ্যাল সহ ওই পাঁচ শিক্ষক রোজ দেরি করে স্কুলে আসেন| তিনি অভিযুক্ত শিক্ষকদের শাস্তি স্বরূপ  সাসপেন্ড করেন| এব্যাপারে শিক্ষামন্ত্রী কাদিয়াম শ্রীহরি জানান, কর্তব্যে গাফিলতির দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে| তিনি আরও বলেন, শিক্ষকদের ভালো বেতন দেওয়া হয়, অথচ তাঁরা নিজেদের কাজটুকু করেন না| এটার বদল দরকার| আপাতত ওই স্কুলে অন্য স্কুল থেকে পাঁচ শিক্ষককে সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top