হায়দরাবাদ, ১৯ জানুয়ারি (হি.স.) : স্কুলে নিয়মমাফিক না আসায় প্রিন্সিপ্যালসহ পাঁচ শিক্ষককে সাসপেন্ড করল বিদ্যালয় কর্তৃপক্ষ| ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মিদজিল মণ্ডলের বল্লাভারাওপল্লি গ্রামের সরকারি স্কুলে| অভিযোগ, স্কুলের ছাত্ররা পড়াশোনায় অতি দুর্বল| নিজের মাতৃভাষাটুকু শেখার ক্ষেত্রেও করুণ অবস্থা| তা নিয়ে শিক্ষকদের কোনও হেলদোল নেই| তাঁরা নিয়মকানুনের তোয়াক্কা না করে স্কুলে আসেন| আর না পড়িয়ে চলে যান| অভিভাবকরা অভিযোগ করলেও পাত্তা দিতেন না| বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর সরজমিনে তদন্ত করতে আসেন মণ্ডল শিক্ষা আধিকারিক এন পদ্মা| জানা গিয়েছে, সকাল ৯টা ১৫ নাগাদ স্কুলে প্রার্থনা শুরু হলেও প্রিন্সিপ্যাল সহ ওই পাঁচ শিক্ষক রোজ দেরি করে স্কুলে আসেন| তিনি অভিযুক্ত শিক্ষকদের শাস্তি স্বরূপ সাসপেন্ড করেন| এব্যাপারে শিক্ষামন্ত্রী কাদিয়াম শ্রীহরি জানান, কর্তব্যে গাফিলতির দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে| তিনি আরও বলেন, শিক্ষকদের ভালো বেতন দেওয়া হয়, অথচ তাঁরা নিজেদের কাজটুকু করেন না| এটার বদল দরকার| আপাতত ওই স্কুলে অন্য স্কুল থেকে পাঁচ শিক্ষককে সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে|
নিয়মমাফিক স্কুলে না আসায় প্রিন্সিপ্যালসহ পাঁচ শিক্ষককে সাসপেন্ড
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















