News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক নিগ্রহ, চাপা ক্ষোভ প্রতিবাদে রূপ নিয়েছে

চিকিৎসক নিগ্রহ, চাপা ক্ষোভ প্রতিবাদে রূপ নিয়েছে

Doctorsনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার ঘটনায় সোমবার দিনভর গন্ডাছড়ায় এবং রাজধানী আগরতলায় চিকিৎসক মহলের মধ্যে চাপা ক্ষোভ প্রতিবাদের রূপ নিয়েছে৷ এদিন, ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের তরফে এক প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর সাথে দেখা করে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানায়৷ অন্যদিকে, সন্ধ্যায় জিবি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এই ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন৷ গন্ডাছড়াতেও বিক্ষোভের আঁচ মিলেছে৷ এসডিএমও-কে দিনভর ঘেরাও করে রাখা হয়েছে বলে গন্ডাছড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ চিকিৎসকদের ক্রমাগত বিক্ষোভের জেরে ডাঃ সুমন সরকারকে নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন৷
উল্লেখ্য, শনিবার দুপুরে গন্ডাছড়া হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন সরকারকে শারীরিক নিগ্রহ করে স্থানীয় দুই দুর্বৃত্ত৷ তারা বিধায়ক ললিত মোহন ত্রিপুরার ঘনিষ্ট বলে অভিযোগ উঠেছে৷ অভিযোগে জানা গিয়েছে, বিধায়ক শ্রীত্রিপুরা দুই রোগীকে দেখার জন্য গন্ডাছড়া হাসপাতালের ডাক্তার সুভাশিষ দে-কে বলেছিলেন৷ তিনি ছুটিতে থাকায় ডাঃ সুমন সরকারের সাথে শ্রীত্রিপুরাকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান৷ যথারীতি ডাঃ সুমন সরকারকে ফোন করে দুইজন রোগীর কথা বলেন বিধায়ক৷ সেই অনুযায়ী রোগীদের নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন ডাঃ সরকার৷ কিন্তু, অ্যাম্বুলেন্স গিয়ে কাউকেই খঁুজে না পেয়ে ফিরে আসে৷ এরই কিছুক্ষণ পর স্থানীয় দুই দুর্বৃত্ত গন্ডাছড়া হাসপাতালে গিয়ে ডাঃ সুমন সরকারকে টেনে হেচড়ে বাইরে এনে বেধরক মারধর করে বলে অভিযোগ৷ এই ঘটনায় বিধায়ক ললিত মোহন ত্রিপুরার দুই ঘনিষ্ঠ শ্রীকৃষ্ণ দাস ও সুশান্ত কপালীর নামে থানায় অভিযোগ দাখিল করেন ডাঃ সরকার৷ কিন্তু, পুলিশ কোন ব্যবস্থা নেয়নি৷ এরই জের গন্ডাছড়ায় স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সকল স্তরের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন৷ একদিকে নিরাপত্তা নিয়ে সংশয়, অন্যদিকে দোষীদের গ্রেপ্তার করা নিয়ে পুলিশের গড়িমসি, দুইয়ে মিলে বিক্ষোভের আঁচ রাজধানী আগরতলা পর্যন্ত গড়ায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top