News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রে-রাজ্য দ্বৈত নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা কাটল, দেশে জিএসটি চালু হচ্ছে ১লা জুলাই
Image

কেন্দ্রে-রাজ্য দ্বৈত নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা কাটল, দেশে জিএসটি চালু হচ্ছে ১লা জুলাই

gst-bill-copyনয়াদিল্লী,১৬ জানুয়ারী৷৷ ১লা এপ্রিলের বদলে ১লা জুলাই থেকে গোটা দেশেই চালু হতে চলেছে পণ্য পরিষেবা কর বা জিএসটি৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলী জানালেন, দ্বৈতনিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র-রাজ্য ঐক্যমত্যে পৌঁছেছে৷ নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যে সমস্যা তৈরী হয়েছিল তা মিটে গিয়েছে৷ ফলে, জিএসটি চালু করতে আর কোন বাধা রইল না৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, জিএসটির দ্বৈত নিয়ন্ত্রণের বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যে বোঝাপড়া হয়েছে তা হল দেড় কোটি টাকা পর্যন্ত বাৎসরিক টার্ন ওভার এরকম ৯০ শতাংশ জিএসটি করদাতা মূল্যায়ন করবে রাজ্য৷ বাকি দশ শতাংশ মূল্যায়ণ করবে কেন্দ্র৷ যাদের বাৎসরিক টার্ন ওভার দেড় কোটি টাকার ওপর তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ট্যাক্স এসেসম্যান্ট হবে ৫০-৫০ অনুপাতে৷ তার মানে দাঁড়াল ৫০ শতাংশ রাজ্যের নিয়ন্ত্রণে এবং বাকি ৫০ শতাংশ কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকবে৷
জিএসটিতে দ্বৈত নিয়ন্ত্রণ নিয়েই মতানৈক্যের জের এতদিন ধরে ঝুলে ছিল নয়া পণ্য পরিষেবা কর পদ্ধতি৷ জিএসটি চালু হলে গোটা দেশে পণ্য পরিষেবা কর ব্যবস্থায় সরলিকরণ হবে বলে দাবি অর্থ মন্ত্রকের৷ কিন্তু, নিয়ন্ত্রণ নিয়েই কেন্দ্র ও রাজ্যের মধ্যে মূল সমস্যা দেখা দেয়৷ রাজ্যের বক্তব্য, তদারকির ক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্যের কাছে পরিকাঠামো শক্তিশালী৷ জিএসটি কাউন্সিলের পূর্বেকার বৈঠকগুলিতে দেড় কোটি টাকার কম বাৎসরিক টার্ন ওভার এযাবতীয় পণ্যগুলির নিয়ন্ত্রণ রাজ্যগুলি রাখতে চেয়ে দরবার করেছে৷ এদিন, জিএসটি কাউন্সিলের নবম বৈঠকে অবশেষে কেন্দ্র রাজ্যগুলির ঐ দাবী মেনে নেয়৷
জিএসটি চালু হলে একটি পণ্যের একটি কর ব্যবস্থা চালু হবে৷ বিশেষজ্ঞদের মতে উৎপাদনশীল রাজ্যগুলি জিএসটি চালু হলে কিছুটা ক্ষতির সম্মুখীন হবে৷ কিন্তু, ছোট রাজ্যগুলি জিএসটি চালু হলে উপকৃত হবে বলেই বিশেষজ্ঞদের ধারনা৷ কেন্দ্র বলছে, জিএসটি চালু হলে রাজ্যগুলির ক্ষতি বহন করার জন্য তহবিল গঠন করা হবে৷ কেন্দ্রের মতে কোন রাজ্যই জিএসটির কারণে ক্ষতিগ্রস্ত হবে না৷ তবে, চার স্তরীয় পণ্য ব্যবস্থায় কিছু জিনিসের দাম বাড়বে তেমনি বহু জিনিসের দাম কমবে৷
অর্থনীতিবিদদের মতে, ভারতের কর কাঠামোয় জিএসটি একটি ঐতিহাসিক পদক্ষেপ৷ এর ফলে রাজ্যের একাধিক শুল্ক উঠে গিয়ে এক ছাতার তলায় আসবে সব পরোক্ষ কর৷ এদিনের জিএসটি কাউন্সিলের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতানৈক্যে এই বিল নিয়ে জটিলতা দিন দিন বাড়তে থাকে৷ ১লা এপ্রিলই জিএসটি চালু করা হবে৷ এমনটা নিশ্চিত হতে পারছিল না অর্থ মন্ত্রক৷ সাংবিধানিক নীতি অনুযায়ী আগামী সেপ্ঢেম্বরের মধ্যে যেকোনও ভাবে জিএসটি বিল কার্যকর করতেই হবে৷ কিন্তু, দ্বৈত নিয়ন্ত্রণ নিয়ে চরম মতানৈক্যের জের এই বিল কার্যকরে কোনও সুরাহা হচ্ছিল না৷ জিএসটি কাউন্সিলের বিশেষজ্ঞ কমিটিকে সমস্যাগুলি নিয়ে পুনরায় বিবেচনা করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছিল৷ এদিনের বৈঠকে জিএসটি বিল নিয়ে সুরাহা হয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top