News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশমন্ত্রীকে টুইট কম করার পরামর্শ দিতে গিয়ে সমালোচিত শোভা দে

বিদেশমন্ত্রীকে টুইট কম করার পরামর্শ দিতে গিয়ে সমালোচিত শোভা দে

Shobha Deনয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইট কম করার পরামর্শ দিতে গিয়ে, সব বিষয়ে মন্তব্য করার জন্য সমালোচিত হলেন কলমচি শোভা দে | সম্প্রতি এই কলমচি টুইট করেন, ২০১৭ এ সুষমা স্বরাজের রেজোলিউশন চুপ থাকা আর টুইট বন্ধ করা| বিদেশমন্ত্রী নিজে মুখ খোলেননি| তাঁর হয়ে সোশাল সাইটে সরব বহু মানুষ | সেখানে উলেট শোভা দে-কেই টুইট কম করার পরামর্শ দিলেন তারা |
বর্তমান কেন্দ্র সরকারের সব মন্ত্রীরাই সোশাল সাইটে সরগর| তবে সবথেকে জনপ্রিয় সুষমা স্বরাজ| নাগরিকদের সাহায্যের জন্য ভারতীয় বিদেশ মন্ত্রক টুইটার সেবা চালু করেছে| দেশেবিদেশে বিপদে পড়ে বহু নাগরিক সুষমাকে সরাসরি টুইটারে অভিযোগ জানিয়েছেন| নিমেষে তাঁদের মুশকিল আসান করেছেন বিদেশমন্ত্রী| এমনকি কিডনি প্রতিস্থাপনের জন্য হাসপাতালের বিছানায় শুয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন| টুইটারে নিজের শরীরের খবরাখবর দিয়েছেন| এই নিয়ে সুষমাকে খোঁচা দিয়ে শোভা দে|
তার টুইট, সুষমা স্বরাজ: ২০১৭এর রেজোলিউশন চুপ থাকা আর টুইট বন্ধ করা| সুষমা নিজে মুখ এবিষয়ে খোলেননি| শোভার এই অযাচিত উপদেশ টুইটার দুনিয়া মোটেই ভালভাবে নেয়নি| তাঁর উদ্দেশে ছুটে আসতে থাকে একের পর এক বিদ্রূপের বাণ|
এক জনৈক এনজির শোভা দে-কে কটাক্ষ করে টুইট করেন, এক দিন লিঙ্গ নিয়ে ধন্দের জন্য বিমানবন্দরে শোভা দে আটক হবেন| তখন টুইট করে সুষমা স্বরাজের কাছেই সাহায্য চাইবেন| ধ্রুব দুবের টুইট, আপনি কি সত্যিই ইডিয়ট? নাকি খবরে থাকতে এসব টুইট করেন?
গত বছরও অলিম্পিক চলাকালীন ভারতীয় ক্রীড়াবিদদের ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের মুখে পড়েছিলেন এই পুরনো কলমচি ও সোশ্যালাইট|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top