News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই
Image

বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই

আগরতলা, ২৯ এপ্রিল : বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। ঘাতক গাড়ির চালক মদমও অবস্থায় গাড়ি চালাচ্ছিলেনবলে জানা গিয়েছে।আহতদের মাথায় এবং হাত পায়ে প্রচন্ড আঘাত লাগে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, মধুপুর লেম্বুতুলি এলাকা থেকে ২ যুবক আকণ্ঠ মদ পান করে একটি মারুতি গাড়ি করে যার নম্বর টিআর০৭সি০৩৪৪ নোয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।এমন সময় মাখনসরদার পাড়া এলাকা থেকে টিআর০৭এ৮৪৯৭ নম্বরের বাইক চেপে ভাই বোন মধুপুরের উদ্দেশ্যে আসছিল। মধুপুর বর্ধন পাড়া এলাকায় আসতেই অপর দিক থেকে মারুতি গাড়িতে থাকা জয়ন্ত দাস এবং বলরাম দত্ত মদ পান করে সরাসরি সেই বাইকের মধ্যে সজোরে ধাক্কা দেয়। বাইকে থাকা ভাই উত্তম দেববর্মা এবং বোন প্রিয়া দেববর্মা বাইক থেকে ছিটকে পড়ে যাই। মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে পরে প্রিয়া দেববর্মা। পরবর্তী সময়ে রাস্তার মধ্যে পরে থাকা অবস্থায় এলাকার জনগণ ছুটে আসে। যদিও সেই সময়ই মদ পান করা বলরাম দত্ত এবং জয়ন্ত দাস সেখান থেকে পালিয়ে যাই। পরে জনগণের চাপে পড়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মধুপুর হাসপাতালে। এদিকে প্রিয়া দেববর্মার মাথায় হাতে এবং পায়ে প্রচণ্ড আঘাত লাগে। তাছাড়া উত্তম দেববর্মার চোখের মধ্যে মারুতি গাড়ির গ্লাস ভেঙ্গে প্রবেশ করে।

পরবর্তী সময়ে তাদেরকে মধুপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।পরবর্তী সময়ে অভিযুক্ত মারুতি গাড়ির চালক জয়ন্ত দাস এবং বলরাম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। মদ পান করে গাড়ি চালিয়ে সরাসরি দুর্ঘটনার কবলে পড়ে জয়ন্ত দাস এবং বলরামদত্ত তাদেরকে কঠোর শাস্তির দাবি রাখছে আহত উত্তম দেববর্মার পরিবার।

Releated Posts

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top