News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল সরকারের তোষণের রাজনীতিতে জনগণ বিরক্ত : ভজনলাল শর্মা
Image

তৃণমূল সরকারের তোষণের রাজনীতিতে জনগণ বিরক্ত : ভজনলাল শর্মা

হুগলি, ২৯ এপ্রিল (হি.স.): হুগলিতে শ্রীরামপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের সমর্থনে রোড শো করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সোমবারের এই রোড শো থেকে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছেন ভজনলাল শর্মা। কবীর শঙ্কর বোসের মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে অংশ নেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

হুগলিতে রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই রোড শো-তে অংশ নেন বিপুল সংখ্যক বিজেপির নেতা-কর্মীরা। ভজনলাল শর্মা বলেছেন, “বাংলার যুবক-যুবতীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে রাজ্যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হতে চলেছে। বর্তমান সরকারের তোষণের রাজনীতিতে জনগণ বিরক্ত। জনসাধারণ তৃণমূলকে জবাব দিতে প্রস্তুত।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top