News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশ ও বিশ্বের সামনে কংগ্রেসের আসল চেহারা উন্মোচিত হয়েছে : যোগী আদিত্যনাথ
Image

দেশ ও বিশ্বের সামনে কংগ্রেসের আসল চেহারা উন্মোচিত হয়েছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৯ এপ্রিল (হি.স.): সিএএ-র প্রেক্ষিতে কংগ্রেসের অবস্থানের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার যোগী বলেছেন, দেশ ও বিশ্বের সামনে কংগ্রেসের আসল চেহারা উন্মোচিত হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনায়ও সরব হয়েছেন যোগী। সোমবার সকালে যোগী আদিত্যনাথ বলেছেন, “দেশ ও বিশ্বের সামনে কংগ্রেসের আসল চেহারা উন্মোচিত হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কোনও ব্যক্তি, কোনও জাতি অথবা কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এটি মানবতার প্রতি ভারতের বার্তা। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চালানো হয় এবং তাঁরা উদ্বাস্তু হিসেবে ভারতে আসে। সেই তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পক্ষে। কংগ্রেসের এটা নিয়ে এতো এলার্জি কেন, যারা মানবতার শত্রু তাঁদের চাপে কেন থাকছে কংগ্রেস।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেছেন, “যারা ভারতের ইতিহাস এবং ভূগোল জানেন না, তারা অবশ্যই অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন। ভারতের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং আমাদের ঋষি, মহারাজারা এবং প্রত্যেকেই সমাজের একটি অংশ। তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন…রাহুল জি কখনও মুঘলদের নৃশংসতার কথা মনে রাখেননি, যারা ভারতকে ইসলামীকরণের জন্য কোনও খামতি রাখেনি…এটা দুর্ভাগ্যজনক যে যারা নিজেদের দুর্ঘটনাবশত হিন্দু বলে তারা ভারতের ঐতিহ্য নিয়ে গর্ব অনুভব করতে পারে না।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top