News Flash

  • Home
  • Uncategorized
  • ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ
Image

ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে খবর আগামী ছয় ফেব্রুয়ারি শহিদ মিনারে দলের একটি জনসভায় যোগ দিতে রাজ্যে আসার কথা তাঁর। রাজ্য বিজেপি সূত্রে আরও জানা গেছে, শুধু অমিত শাহ নন, বিজেপি-র কেন্দ্রীয় তিন মন্ত্রীকে এই জনসভায় আনার পরিকল্পনা রয়েছে।
ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই মাসভর ব্যস্ত থাকবেন অমিত শাহ। কিন্তু, নোট বাতিল ইস্যুতে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্রমাগত আক্রমণ করছেন তার জবাব দিতেই ৬ তারিখ শহিদ মিনারে জনসভা করবে বিজেপি। দলীয় সূত্রে খবর, বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। তাই ওইদিন একটি বড়মাপের সভা করার ইচ্ছা রয়েছে তাদের। এছাড়া ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। চিটফান্ড দুর্নীতি ও বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি হবে।
বিজেপি সূত্রে জানা গেছে, রাজ্যে ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বুথস্তরের সংগঠনকে শক্তিশালী ও ঢেলে সাজাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব পাখির চোখ করেছে ২০১৯ সালের লোকসভা নির্বাচন।
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সংগঠনকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। তার জন্য আমরা রাজ্যে একাধিক কর্মসূচি নিয়েছি। তার মধ্যে শহিদ মিনারে জনসভা করার পরিকল্পনা করেছি।”-

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top