News Flash

  • Home
  • Uncategorized
  • একলা চলো রে, দিল্লিতে বাংলা গানে মুখরিত তৃণমূলের ধর্না মঞ্চ
Image

একলা চলো রে, দিল্লিতে বাংলা গানে মুখরিত তৃণমূলের ধর্না মঞ্চ

tmcনয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): `একলা চলো রে’, `হৃদয় মাঝারে রাখব’, বুধবার সকালে রাজধানীর রাজপথে তৃণমূল সাংসদদের গলায় শোনা গেল এই সমস্ত গানের সুর| বুধবারের সকাল বাংলা গানেই মুখরিত হল দিল্লির ধর্না মঞ্চ| `একলা চলো রে’, `হৃদ মাঝারে রাখব’ এই সমস্ত গান শোনা গেল তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ, দোলা সেন-দের গলায়| সুর মেলালেন অন্যান্য সাংসদরা|
নোট বাতিলের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| গত সোমবার থেকে মমতার নির্দেশে দিল্লির সাউথ অ্যাভিনিউতে তৃণমূলের সদর দফতরের সামনে অবস্থানে বসেছেন সাংসদরা| মঙ্গলবারই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোট বাতিল ও দলীয় সাংসদ সুদীপ-তাপসের গ্রেফতারির প্রতিবাদে স্লোগান দিচ্ছেন তঁারা| আরও বুধবার সকালে বাংলা গানে মুখরিত হল তৃণমূলের ধর্না মঞ্চ| হাতে প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, অর্পিতা ঘোষ, ইদ্রিশ আলি,প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রমুখরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top