News Flash

  • Home
  • Uncategorized
  • সময়মতো কাগজ যোগান না-দেওয়ায় ব্ল্যাক লিস্টেড হচ্ছে নগাঁও পেপার মিল : মন্ত্রী

সময়মতো কাগজ যোগান না-দেওয়ায় ব্ল্যাক লিস্টেড হচ্ছে নগাঁও পেপার মিল : মন্ত্রী

himantabiswassharmaগুয়াহাটি, ১০ জানুয়ারি, (হি.স.) : জাগিরোডে অবস্থিত নগাঁও কাগজ কলকে ব্ল্যাক লিস্টেড করবে অসম পাঠ্যপুথি প্রকাশন ও প্রণয়ন নিগম লিমিটেড। এই তথ্য দিয়েছেন রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। গতকাল জাগিরোড থেকে ফিরে এসে মঙ্গলবার শিলচরের উদ্দেশে রওনার আগে গুয়াহাটিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান, অগ্রিম টাকা নিয়ে সময়মতো কাগজ যোগান না-দেওয়ায় হিন্দুস্তান পেপার কর্পোরেশনের নগাঁও পেপার মিলকে ব্ল্যাক লিস্টেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কাগজ কলের বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী শর্মা জানান, সময়মতো কাজ সরবরাহ না-করায় নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করতে পারেনি সরকার। এ-বছর থেকে এই দউুই শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করবে বলে রাজ্য সরকার এক প্রকল্পে ঘোষণা করেছিল। কিন্তু কেবলমাত্র নগাঁও পেপারমিলের গড়িমসির জন্য এই প্রকল্প চালু করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। তিনি জানান, পাঠ্যবই প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছিল অসম পাঠ্যপুথি প্রকাশন ও প্রণয়ন নিগমকে। তারা রাজ্যের ৫৭ প্রেসে বইগুলি ছাপানোর ফরমাশও দিয়েছিল। কিন্তু হাতে পর্যাপ্ত কাগজ না-পাওয়ায় পঞ্চাশ শতাংশের বেশি বই ছাপা হয়নি। কেবলমাত্র তিন বিষয়ের বই-ই ছাপা হয়েছে। তাই সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত নগাঁও পেপার মিলকে ব্ল্যাক লিস্টেড করার সিদ্ধান্ত তাঁরা নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top