News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা ভোটের আগে বিপাকে মায়াবতী, ভাইয়ের বিপুল সম্পত্তির তদন্তে আয়কর

বিধানসভা ভোটের আগে বিপাকে মায়াবতী, ভাইয়ের বিপুল সম্পত্তির তদন্তে আয়কর

income-tax-department-logoলখনউ, ১০ জানুয়ারি (হি.স.) : আসন্ন বিধানসভা ভোটের আগে বিপাকে বসপা নেত্রী মায়াবতী| তাঁর ভাই আনন্দ কুমারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগে তদন্তে নেমেছে আয়কর দফতর| জানা গিয়েছে, মায়াবতী উত্তরপ্রদেশে ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে রাতারাতি ফুলে ফেঁপে উঠেছিলেন ভাই আনন্দ কুমার| ২০০৭ থেকে ২০১৪ এই সাত বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকা থেকে বেড়ে ১,৩১৬ কোটিতে দাঁড়িয়েছে| ২০০৭ থেকে ২০১২ পর‌্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী| জানা গিয়েছে, তখন থেকেই আনন্দ কুমারের সম্পত্তি উত্তরোত্তর বাড়তে শুরু করে| প্রায় ১২টি বড় সংস্থার মালিক আনন্দ কুমার| ১,৩১৬ কোটি টাকার সম্পত্তির মধ্যে ৪৪০ কোটি টাকা ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে| বাকি ৮৭০ কোটির জমিজমা ও সম্পত্তিরও হদিশ পাওয়া গিয়েছে| তাঁর বিরুদ্ধে তদন্তে নেমে দিল্লিতে আকৃতি হোটেলস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার হদিশ মিলেছে| এর মাধ্যমেই তিনি যাবতীয় দুর্নীতি করেছেন বলে অভিযোগ| সংস্থার তিন ডিরেক্টরের মধ্যে একজন আনন্দ কুমার| শেয়ারহোল্ডার হিসেবে ভাস্কর ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, ক্লিফটন পিয়ারসন এক্সপোর্ট অ্যান্ড এজেন্সিস, ডেলটন এক্সিম প্রাইভেট লিমিটেড, গঙ্গা বিল্ডারস লিমিটেড নামের ভুয়ো সংস্থার নাম দেখানো হয়েছে| যারমধ্যে একটিরও হদিশ পাওয়া যায়নি বলে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top