News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবাসীদের হাত ধরেই তৈরি করতে হবে ভারত–বিদেশ সেতুবন্ধন : প্রধানমন্ত্রী
Image

প্রবাসীদের হাত ধরেই তৈরি করতে হবে ভারত–বিদেশ সেতুবন্ধন : প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ৮ জানুয়ারি (হি.স.) : ‘প্রবাসীদের হাত ধরেই তৈরি করতে হবে ভারত–বিদেশ সেতুবন্ধন।’ রবিবার ১৪তম প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়নে প্রবাসীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার উল্লেখ করে মোদী বলেন, তাঁর সরকারের লক্ষ্য, দেশ থেকে যে সব মেধা বাইরে চলে গিয়েছেন বা ব্রেন ড্রেনকে ব্রেন গেইনে পর্যবসিত করা।
তিনি বলেন, দেশের উন্নয়নে প্রবাসীরা বরাবর গুরুত্বপূর্ণ নিয়ে এসেছে। আশা করব ভবিষ্যতেও প্রবাসীদের এই ভূমিকায় দেখতে পাব। প্রবাসী ভারতীয়রা প্রতি বছর দেশের উন্নয়নে প্রায় ৬৯ বিলিয়ন ডলার সহায়তা করেন বলেও জানান তিনি। তিনি বলন, এই দেশ সবাইকে আপন করে নিতে জানে। তা সে প্রবাসীই হোক না কেন। সেকারণেই তো আমরা পাসপোর্টে রং দেখি না, সম্পর্ক দেখি।’
অনুষ্ঠানে মোদী বলেন, ‘প্রবাসীরা দেশকে বারেবারে গর্বিত করেছেন। মহাত্মা গান্ধীও তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। উনি আমাদের অনুপ্রেরণা। আরও অনেক প্রবাসী রয়েছেন যারা দেশের তরুণদের কাছে আজও রোলমডেল। তাই আমাদের লক্ষ্য বিদেশে প্রবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করা।
এ প্রসঙ্গে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যেভাবে বিদেশের মাটিতে সমস্যায় পড়া ভারতীয়দের পাশে এসে দাঁড়িয়েছেন, তারও প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, আপনার পাসপোর্টে যে কোনও রং থাকতে পারে। কিন্তু আপনি যদি ভারতীয় হন, ভারত সব সময় আপনার পাশে আছে। পাসপোর্টের রং নয়, রক্তের সম্পর্কই সে ক্ষেত্রে একমাত্র বিবেচ্য।
যে সব যুবক যুবতী বিদেশে গিয়ে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য দক্ষতাবৃদ্ধি সংক্রান্ত প্রকল্প- প্রবাসী কৌশল বিকাশ যোজনার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিদেশে গিয়ে রুটিরুজি উপার্জনে ইচ্ছুকরা যাতে সবরকম সুযোগ সুবিধে পান, সে জন্য সবরকম চেষ্টা করবে তাঁর সরকার।
এ বছর প্রবাসী ভারতীয় দিবসের মুখ্য অতিথি হলেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা। তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বাক্ষর করা পর্তুগাল জাতীয় দলের জার্সি। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট মাইকেল অশ্বিন অধীন, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী বিজয় গোয়েল, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ প্রমুখ।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top