News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় নিখোঁজ রাজ্যের যুবক

কলকাতায় নিখোঁজ রাজ্যের যুবক

missingনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ ডিসেম্বর৷৷ বহিঃরাজ্যে কর্মরত ত্রিপুরার এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন৷ তার নাম সুমন সাহা (৩০)৷ বাড়ি বিশালগড় থানার অধীন রাউৎখলা ১৪ নং ওয়ার্ডে৷ বাবা শংকর চন্দ্র সাহা৷ পেশায় তিনি সরকারী চাকুরিজীবী৷ মাধ্যমিক পাশ হতে না পারায় সুমন বাড়ি থেকে কলকাতায় চলে যায়৷ সেখানে কয়েকদিন দৈনিক হাজিরার কাজ করেছে৷ পরবর্তী সময়ে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবস্থায় ট্রাক নিয়ে ভাড়ায় খাটাত৷ এভাবে কাটতে থাকে তার জীবন৷ সেখানে বাড়ি ভাড়া করে থাকত সুমন৷ যাদবপুরের বিজয়নগর কুমকুম বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকত সে৷ দীর্ঘদিন ঐ বাড়িতেই থাকার পর ৯ বছর আগে সে বাড়ি থেকে চলে গিয়েছিল৷ কিন্তু প্রতিদিন মা ও বাবার সঙ্গে ফোনে কথা বলত যোগাযোগ রাখত৷ তবে, বৃহস্পতিবার সকাল নয়টায় ফোন করে তার মোবাইলে পরিবারের লোকজন৷ কিন্তু, মোবাইল সুইচ অফ৷ ভাড়া বাড়িতে যোগাযোগ করে জানা গিয়েছে পাঁচদিন আগে বাড়ি থেকে বেড়িয়েছিল সুমন৷ এখনো বাড়ি ফিরেনি৷ এদিকে, পরিবারের লোকজন  গভীর উৎকন্ঠা ও দুশ্চিন্তায় রয়েছেন৷ তারা বিশালগড় থানায় গোটা বিষয়টি জানিয়েছেন৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ কলকাতা পুলিশের সাথেও যোগাযোগ করেছে বিশালগড় থানার পুলিশ৷ এখন দেখার কোথায় সন্ধান পাওয়া যায় সুমনের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top