News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলায় চার জুয়ারী ধৃত, উদ্ধার নগদ টাকা
Image

বটতলায় চার জুয়ারী ধৃত, উদ্ধার নগদ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ বটতলা আউটপোস্টের পুলিশ রবিবার বটতলা সব্জি বাজার থেকে চার জুয়ারীকে আটক করেছে৷ তাদের কাছ থেকে নগদ তিন হাজার  টাকা এবং জুয়া খেলার কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ অভিযানে নেতৃত্ব দেন বটতলা আউটপোস্টের ওসি মুক্তা ঘোষ৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷ শুধু জুয়া নয়, মদসহ অন্যান্য নেশা সামগ্রীর মজুত ভান্ডারে পরিণত হয়েছে আগরতলা৷ যুবসমাজ নেশার সাগরে ভাসছে৷ এনিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হচ্ছে৷ এসব বিষয়ে প্রশাসনকে আদৌ কঠোর মনোভাব গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top