News Flash

  • Home
  • Uncategorized
  • লেইক চৌমুহনীতে উদ্ধার মৃতদেহ
Image

লেইক চৌমুহনীতে উদ্ধার মৃতদেহ

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ ফের রাজধানী আগরতলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনা শহরের লেইক চৌমুহনী বাজারে৷ মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন দাস৷ বাড়ি যোগেন্দ্রনগরের বর্মন টিলা এলাকায়৷ বুধবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় জনগণ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতলে পাঠিয়ে দিয়েছে৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান অতিরিক্ত মদ্যপানের ফলে তাঁর মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তি পেশায় রিক্সা চালক ছিলেন৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top