News Flash

  • Home
  • Uncategorized
  • মেশিন বিকল হওয়ায় সিএনজি না পেয়ে রাজপথে অবরোধ অটো চালকদের, দুর্ভোগ
Image

মেশিন বিকল হওয়ায় সিএনজি না পেয়ে রাজপথে অবরোধ অটো চালকদের, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ সিএনজির দাবীতে বুধবার আগরতলায় কৃষ্ণনগরে পথ অবরোধ করলেন অটো

বুধবার সিএনজি না পেয়ে কৃষ্ণনগরে অটো চালকদের পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷
বুধবার সিএনজি না পেয়ে কৃষ্ণনগরে অটো চালকদের পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

চালকরা৷ দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে গ্যাস না পেয়ে অবরোধে বসেন তারা৷ এক ঘন্টা যাবৎ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ সিএনজিড স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য মেশিন বিকল হয় পড়ায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না৷
সংবাদে প্রকাশ, এই সিএনজি স্টেশনটি গত সাত দিন যাবৎ বিকল হয়ে পড়ায় নিয়মিত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না৷ কিন্তু অটো চালকদের অভিযোগ কর্তৃপক্ষ ইচ্ছা করে মেশিনটি সারাই করছে না৷ যার ফলে বিপাকে পড়তে হচ্ছে চালকদের৷ বুধবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন অটো চালকরা৷ কিন্তু, ১১টা নাগাদ কিছু কিছু অটোতে গ্যাস দেওয়া হয়৷ এরপর মেশিনটি পুনরায় বিকল হয়ে পড়ে৷ গ্যাস দেওয়া বন্ধ হয়ে পড়লেই অটো চালকরা প্রতিবাদে সামিল হন৷ অবরোধ করেন টিআরটিসি এলাকায় রাস্তা৷
এদিকে এক ঘন্টা ধরে এই সড়ক অবরোধ করার পর ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ৷ ছুটে যায়ে টিএনজিসিএল এর [vsw id=”dubPn1finTI” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]আধিকারিকা৷ টিআরটিসি সিএনজি স্টেশনের স্টেশন মেনেজার শংকর সাহা জানান, মেশিনটির কমপ্রেসার বিকল হয়ে পড়ায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না৷ তবে বহিঃরাজ্য থেকে মেশিন ও ইঞ্জিনীয়াররা এসে দ্রুত সারাইয়ের চেষ্টা করছেন৷ তিনি আশা প্রকাশ করেন আজ রাতের মধ্যেই মেশিন সারাই হয়ে যাবে৷ এদিকে, বাধারঘাট, রাধানগর ও খয়েরপুর সিএনজি স্টেশন চালু থাকলেও এটিতে দীর্ঘ লাইন পড়েছে৷ তবে দ্রুত সারাইয়ের দাবী তুলেছেন অটো চালকরা৷ এদিকে, অটো চালকদের ভূমিকা নিয়ে এদিন স্থানীয় জনগণ ও পথচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অটো চালকরা বরাবরের মতোই তাদের রণরূপ প্রদর্শন করেছে৷ মেশিন বিকল হওয়ার ঘটনা অস্বাভাবিক কিছুই নয়, তা হতেই পারে তারজন্য পথ অবরোধ করে পথচারীদের দুর্ভোগে ফেলা উচিৎ নয়৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top