News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ লগ্নে ডেমোক্র‌্যাটের শক্ত ঘাঁটি মিনেসোটার ভোট পেতে মরিয়া ট্রাম্প
Image

শেষ লগ্নে ডেমোক্র‌্যাটের শক্ত ঘাঁটি মিনেসোটার ভোট পেতে মরিয়া ট্রাম্প

trumpওয়াশিংটন, ৭ নভেম্বর (হি.স.) : শেষ লগ্নে ডেমোক্র‌্যাটের শক্ত ঘাঁটিতে থাবা বসাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প| মিনেসোটায় ভোটপ্রচারে এসে ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় এলে আমেরিকা থেকে অন্য দেশে চাকরি চলে যাওয়া বন্ধ করবেন| দেখবেন, চাকরি যেন মিনেসোটার বাইরে না যায়| ট্রাম্পের অভিযোগ, মার্কিন বহুজাতিক সংস্থা আইবিএম মিনেপোলিসের অফিস থেকে ৫০০ মার্কিন কর্মী ছাঁটাই করেছে| সেই কাজগুলো তারা পাঠিয়ে দিয়েছে ভারত সহ অন্যান্য দেশে| রিপাবলিকান প্রার্থীর হুঁশিয়ারি, এ ধরনের কাজ করা সংস্থাগুলোর ওপর ৩৫ শতাংশ হারে কর বসাবেন তিনি|
ট্রাম্পের প্রতিশ্রুতি, তিনি আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তুলবেন| কিন্তু ধনী রাষ্ট্র হতে গেলে অবশ্যই আগে নিরাপদ রাষ্ট্র হতে হবে| ফের মুসলিম শরণার্থী তাস খেলে তাঁর দাবি, ডেমোক্র‌্যাট প্রার্থী হিলারি ক্লিনটন আমেরিকায় সিরীয় শরণার্থী প্রবেশ ৫৫০ শতাংশ বাড়ানোর কথা বলেছেন| তিনি চান, মার্কিন যুক্তরাষ্ট্রে যথেচ্ছ শরণার্থী অনুপ্রবেশ হোক, তাও বিশ্বের ভয়ঙ্করতম এলাকা থেকে|
এর ফলে মার্কিন স্কুল কলেজ ও সমাজজীবনে প্রজন্মের পর প্রজন্ম জঙ্গিবাদ ও কট্টরবাদের সংমিশ্রণ হবে বলে দাবি করেছেন তিনি| তা বক্তব্য, তিনি প্রেসিডেন্ট হলে সিরিয়া থেকে আমেরিকায় শরণার্থী অনুপ্রবেশ বন্ধ করে দেবেন, মুসলিম জঙ্গিদের বার করে দেবেন দেশ থেকে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top