News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই হাসপাতালে নেই পরিকাঠামো, ডেঙ্গু রোগী চিহ্ণিত বেসরকারী ল্যাবে
Image

খোয়াই হাসপাতালে নেই পরিকাঠামো, ডেঙ্গু রোগী চিহ্ণিত বেসরকারী ল্যাবে

khowai-district-hospitalনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ নভেম্বর৷৷ খোয়াইতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে৷ ফলে, জেলা জুড়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ভাবনার তাগিদ দেখা দিয়েছে৷ সেক্ষেত্রে এলাকায় ডেঙ্গুর প্রভাব বিস্তার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের বিশেষ টিম গঠন করারও প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ অবশ্য, ডেঙ্গু সহ আরো কয়েকটি রোগ রয়েছে যেগুলির উপর কড়া নজরদারি আছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি৷
জানা গেছে, গত ২৯ অক্টোবর প্রচন্ড জ্বর নিয়ে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হন মহাদেব টিলা এলাকার বাসিন্দা অতুল দেব৷ ৩৬ বছর বয়সী ঐ যুবক কিছুদিন আগে কলকাতায় বেড়াতে গিয়েছিলেন৷ ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তিনি জ্বরে আক্রান্ত হয়ে রাজ্যে এসেছেন৷ প্রাথমিকভাবে ঐ জ্বরকে হাল্কাভাবে নিলেও যখন তা প্রচন্ড বেড়ে যায় তখন খোয়াই জেলা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়৷ অভিযোগ, খোয়াই জেলা হাসপাতালে সঠিক রোগ নির্ণয় করতে ব্যর্থ হন চিকিৎসকরা৷ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও সঠিক রোগ ধরতে পারেননি চিকিৎসকরা৷ শেষ পর্যন্ত বেসরকারি প্যাথলজিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে ঐ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত৷ এই বিষয়ে খোয়াই জেলা হাসপাতালের ল্যাব এসিস্ট্যান্ট জানিয়েছেন, সমগ্র জেলাজুড়ে এটি প্রথম ডেঙ্গু আক্রান্ত হিসেবে চিহ্ণিত হয়েছেন৷ ফলে, রোগীর ডেঙ্গু হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য পর্যাপ্ত পরিকাঠামো খোয়াই জেলা হাসপাতালে নেই৷ তার দাবি, এর আগে যেহেতু ডেঙ্গু রোগী ধরা পড়েনি, তাই স্বাস্থ্য দপ্তরের তরফে এই রোগের পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় কিট পাঠানো হয়নি৷
এদিকে, অতুল দেবের শরীরে ডেঙ্গু চিহ্ণিত হতেই খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে জিবিতে স্থানান্তর করেন৷ কিন্তু হাসপাতালের চিকিৎসকদের ভূমিকায় ক্ষুব্ধ রোগীর পরিবারের সদস্যরা অতুল দেবকে হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিক্যাল কলেজে নিয়ে যান চিকিৎসার জন্য৷
এদিকে, অবাক করার বিষয় হল খোয়াই জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ ধনঞ্জয় রিয়াং এবিষয়ে কিছুই জানেন না৷ তাঁকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি খোঁজ নিয়ে জানাবেন বলে আশ্বাস দেন৷ তবে, খোয়াই জেলাতে ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্ণিত হতেই জনগণ দুশ্চিন্তায় পড়েছেন৷ স্বাভাবিকভাবেই পতঙ্গবাহী জ্বর একজনের দেহ থেকে অন্যের দেহতে ছড়ায়৷ ফলে, খোয়াই জেলাজুড়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির এবং জ্বর হলেই রক্তের নমুনা পরীক্ষা করার প্রয়োজনীয় সামগ্রীর মজুতের তাগিদ বেড়েছে৷ শুধু তাই নয়, খোয়াই হাসপাতালের সুপারকেও আরো দায়িত্বশীল হওয়ার দাবি উঠেছে৷ কারণ ডেঙ্গু একটি মারণব্যাধি৷ ফলে, ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিহ্ণিত হওয়ার পরও মেডিক্যাল সুপারের এবিষয়ে কোন হঁুশ না থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে৷ অভিযোগ, জেলা হাসপাতালে মেডিক্যাল সুপারের গুরু দায়িত্ব কাঁধে থাকলেও ডাঃ ধনঞ্জয় রিয়াং প্রাইভেট প্র্যাকটিস নিয়েই ব্যস্ত থাকেন৷ এবিষয়ে স্বাস্থ্য দপ্তরের নজরদারির যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে মনে করছেন খোয়াই জেলাবাসী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top