News Flash

  • Home
  • Uncategorized
  • মনুবাজারে পাঁচ যুবতী ধর্ষিতা, রানীরবাজারে মহিলাকে হত্যা
Image

মনুবাজারে পাঁচ যুবতী ধর্ষিতা, রানীরবাজারে মহিলাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ রাজ্যে অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে৷ বিশেষ করে নারী সংক্রান্ত অপরাধ৷ শনিবার গোটা রাজ্য যখন দীপাবলীর আনন্দে মাতোয়ারা তখন পাঁচ যুবতীকে ধর্ষণ করা হয়েছে৷ এছাড়া এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে৷ দুটি ঘটনার ক্ষেত্রেই পুলিশ এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ দক্ষিণ জেলার মনুবাজার থানার অধীন বিষ্ণরাম গ্রামে চার যুবক মিলে পাঁচ যুবতীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ অন্যদিকে, রানীরবাজার থানার পুলিশ যখন থানার কালী পূজার আনন্দে ব্যস্ত তখন নলগড়িয়া এলাকায় এক মহিলাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুরাম গ্রামের পাঁচ যুবতী উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলী মেলা ও উৎসব দেখে বাড়ি ফিরছিল৷ তখন তাদেরকে গ্রামেরই চার যুবক পথে আটক করে৷ জঙ্গলে নিয়ে গিয়ে ঐ যুবতীদের ধর্ষণ করা হয়৷ পরে ধর্ষিতা যুবতীরা বাড়িতে গিয়ে গোটা বিষয় পরিবারের লোকজনকে জানায়৷ সেই মোতাবেক অভিভাবকরা মনুবাজার থানার পুুলিশে অভিযোগ করেন৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও গ্রেপ্তারের কোন খবর নেই৷ পাঁচ যুবতীকে ধর্ষণের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ জেলার পদস্থ পুলিশ অফিসাররা বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে তদন্ত শুরু করেছে৷ জানা গিয়েছে, অভিযুক্ত চার যুবক ঐ গ্রামেরই বাসিন্দা৷
এদিকে, রাণীরবাজারের নলগড়িয়া এলাকায় এক মহিলাকে নিজ বাড়িতেই ধারালো অস্ত্রে গলা কেটে হত্যা করা হয়েছে৷ নিহত মহিলার নাম স্বপ্ণা চক্রবর্তী৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ রাণীরবাজার থানাধীন নলগড়িয়া এলাকায় নিজ বাড়িতেই খুন হয়েছেন এক মহিলা৷ নিহত মহিলার নাম স্বপ্ণা চক্রবর্তী৷ জানা যায়, রবিবার সকালে নিহতের পুত্র ঘুম থেকে উঠে লক্ষ্য করে উঠানে মায়ের গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে৷ পুত্রের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয় রাণীরবাজার থানায়৷ রাণীর বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন৷ সেখান থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ নিহতের কাছ থেকেই একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে৷ নিহত মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে৷ নিহতের স্বামী অজিৎ চক্রবর্তী দাবি করেছেন তার স্ত্রী নিজেই আত্মহত্যা করেছে৷ পুলিশ অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে৷ মৃতার স্বামী অবশ্য দাবি করেছেন তার স্ত্রী আত্মহত্যা করেছে৷ প্রায় ২০ বছর আগে অজিৎ চক্রবর্তীর সঙ্গে সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল স্বপ্ণা চক্রবর্তীর৷ তাদের ২টি পুত্র সন্তান রয়েছে৷ কেন এই ঘটনা সংগঠিত হল তা নিয়ে জনমনে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top