News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে স্বামীকে পিটেয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী
Image

পারিবারিক বিবাদের জেরে স্বামীকে পিটেয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ শক্তির দেবীর আরাধনার দিনেই শক্তির পরীক্ষা দেখালেন এক মহিলা৷ পারিবারিক কলহের কারণে নিজের স্বামীকে পিটিয়ে  হত্যা করলেন ৫০ বছরের জনপ্রিয়া ত্রিপুরা৷ ঘটনা বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ির গোবিন্দপাড়া এলাকায়৷ মৃত স্বামী গৌরাঙ্গ ত্রিপুরা৷ জনপ্রিয়া ত্রিপুরা জানান মদ খেয়ে স্বামী গৌরাঙ্গ ত্রিপুরা দীর্ঘদিন ধরে তার উপর নির্যাতন চালাত৷ তাদের চার ছেলে ও এক মেয়ে মিলে ৫ সন্তান রয়েছে৷ সকলেই আলাদা থাকে বিয়ে করার পর৷ গত পাঁচদিন ধরে শুধু মদ খাচ্ছে আর ঝগড়া করছে৷ গতকাল ঝগড়া এতই চরমে উঠে যে জনপ্রিয়া ত্রিপুরা এক সময় স্বামী গৌরাঙ্গ ত্রিপুরাকে মদের বোতল দিয়ে আঘাত করে মেরে ফেলে৷ আর এই ঘটনা জনপ্রিয়া নিজে স্বীকারও করে নেয়৷ তাদের তিন ছেলে জানায় ঘটনা ঠিকই আছে এতে তাদের মায়ের কোন দোষ নেই৷ পুলিশ ৩০২ ধারায় মামলা গ্রহণ করে জনপ্রিয়া ত্রিপুরাকে গ্রেপ্তার করে৷ বিলোনিয়া থানার ওসি বেনীমাধব দে ঘটনার সত্যতা স্বীকার করেন৷ তবে বিলোনিয়া মহকুমায় নেশা এবং নেশা সামগ্রীর রমরমায় অপরাধের ঘটনা দিন দিন বাড়ছে৷ ধারণা সংশ্লিষ্ট মহলে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top