News Flash

  • Home
  • Uncategorized
  • এনকাউন্টারে খতম জেল থেকে পালানো ৮ সিমি জঙ্গি
Image

এনকাউন্টারে খতম জেল থেকে পালানো ৮ সিমি জঙ্গি

encounterভোপাল, ৩১ অক্টোবর (হি.স.): জেলরক্ষীকে খুন করে, জেল ভেঙে পালানোর দুঃসাহসিক চেষ্টা ভেস্তে গেল| এনকাউন্টারে মৃতু্য হল ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালানো ৮ সিমি জঙ্গির| প্রশাসন জানিয়েছে, ভোপালের উপকণ্ঠে এইনথখেড়ি গ্রামে পুলিশের গুলিতে মৃতু্য হয়েছে ৮ সিমি জঙ্গির| মৃত ৮ সিমি জঙ্গির নাম আব্দুল মাজিদ (মহারাষ্ট্রের শোলাপুরের নিবাসী), মহম্মদ খালিদ আহমেদ (মহারাষ্ট্রের শোলাপুর জেলার বিজয়নগরে ৪৬০ নম্বর বাড়ির বাসিন্দা), মুজিব শেখ (গুজরাটের আহমেদাবাদের গুহাপুরার এ ২৮ জাকির পার্ক গুহাপুরার বাসিন্দা), জাকির হুসেন সাদিক (মধ্যপ্রদেশের খান্ডোয়া নিবাসী), মেহৱুব গুড্ডু (মধ্যপ্রদেশের খান্ডোয়া), আমজাদ (মধ্যপ্রদেশের খান্ডোয়া), মহম্মদ সলিক ওরফে সল্লু (মধ্যপ্রদেশের খান্ডোয়া) এবং মহম্মদ আকিল খিলজি (মধ্যপ্রদেশের খান্ডোয়া)|
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোররাত ২টো থেকে ৩টের মধ্যে কারারক্ষী রমাশঙ্কর যাদবকে গলা কেটে খুন করে, ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালায় নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির ৮ জঙ্গি| এই ৮ পলাতক জঙ্গির খোঁজে রবিবার রাত থেকেই ভোপাল ও তার আশেপাশের এলাকা জুড়ে ব্যপক তল্লাশি অভিযান চালানো হয়| ভোপালে গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করে দিল্লির অ্যান্টি টেরর উইং এবং স্পেশাল সেল| জঙ্গিরা যাতে শহর ছেড়ে পালাতে না পারে তাই সমস্ত রাস্তা গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়| প্রতিটি রাস্তার মোরে মোরে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী| শেষ পর‌্যন্ত এইনথখেড়ি গ্রামে এই ৮ জনের খোঁজ পায় পুলিশ| সেখানেই পুলিশের গুলিতে খতম হয় ৮ পলাতক সিমি জঙ্গি|
১৯৭৭ সালে আলিগড়ে প্রতিষ্ঠা স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির| পরে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়| তবে এই প্রথম নয়, এর আগেও ভোপালে এই ধরনের ঘটনা ঘটেছে| ২০১৩ সালেও দুই কারারক্ষীকে ছুরি দিয়ে খুন করে খান্দোয়া জেলা জেল থেকে পালায় ৭ জন সিমি জঙ্গি|

Releated Posts

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি, চূড়ান্ত প্রক্রিয়ার জন্য পৌঁছালেন বাংলার হোল্ডিং সেন্টারে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার…

ByByNews Desk Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top