News Flash

  • Home
  • Uncategorized
  • চিনির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে অধিকর্তাকে ডেপুটেশন
Image

চিনির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে অধিকর্তাকে ডেপুটেশন

sugarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ চিনির মূল্য বৃদ্ধি নিয়ে খাদ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশান প্রদান করেছে মহিলা তৃণমূল কংগ্রেস৷ খোলা বাজারে চিনির দাম বেড়েছে এই অজুহাতে রাজ্য সরকার চিনির মূল্য চারটি টাকা বৃদ্ধি করায় তা প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে৷
বুধবার সাংবাদিক সম্মেলনে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষে অজন্তা ভট্টাচার্য জানিয়েছেন, সম্প্রতি রাজ্য সরকার চিনির দাম এক লাফে ছয় টাকা বাড়িয়েছে৷ খোলা বাজারে বর্তমানে চিনির মূল্য প্রতি কেজি ৪২টাকা৷ তাতে কেন্দ্রীয় সরকার চিনির ক্রয়মূল্যের উপর ১৮.৫০ টাকা ভর্তুকি দিচ্ছে৷ তাতে রাজ্য সরকারের এক কেজি চিনিতে মোট খরচ হচ্ছে ২৩.৫০ টাকা৷ অথচ রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থায় ঐ চিনি প্রতি কেজি ২৬ টাকা দরে সরবরাহ করছে৷ তিনি অভিযোগ তুলে বলেন, রাজ্য সরকার এখন প্রতি কেজি চিনিতে ২.৬০ টাকা মুনাফা করছে৷ এবিষয়ে এদিন খাদ্য দপ্তরের অধিকর্তাকে ডেপুটেশান প্রদান করে চিনির মূল্য হ্রাস করার দাবি জানিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস৷ এই দাবি না মানা হলে প্রতিবাদ আন্দোলন জারি থাকবে বলেও শ্রীমতী ভট্টাচার্য্য জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top