News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে নাবালিকা ধর্ষিতা, গ্রেপ্তার অভিযুক্ত
Image

উদয়পুরে নাবালিকা ধর্ষিতা, গ্রেপ্তার অভিযুক্ত

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ লক্ষ্মীপুজার দিন উদয়পুরের রাজনগরের বড়টিলা এলাকায় এক নাবালিকা ধর্ষণের দায়ে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ তার নাম পার্থ দাস৷ লক্ষ্মীপুজার দিন উদয়পুরের রাজনগরের বড়টিলা এলাকায় এক নাবালিকা ধর্ষিতা হয়েছিল৷
এই ব্যাপারে অভিযুক্তের নামধাম উল্লেখ করে উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছিল৷ মহিলা থানার পুলিশ মূল অভিযুক্ত পার্থ দাসকে গ্রেপ্তার করেছে৷ বুধবার তাকে সিজেএম আদালতে তোলা হয়৷ আদালত তাকে ৩১ অক্টোবর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ এদিকে ধর্ষিতা এখনও উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এদিকে, ত্রিপুরা মহিলা কমিশনের এক প্রতিনিধি দল বুধবার ধর্ষিতা ও তার পরিবারের লোকজনদের সাথে সাক্ষাৎ করেন৷ মহকুমা স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলে বিস্তারিত খোঁজ খবর নেন প্রতিনিধিরা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top