News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি সভাপতির বাড়িতে গুন্ডামী, অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি
Image

বিজেপি সভাপতির বাড়িতে গুন্ডামী, অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ বিজেপির রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কুমার দেবের বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর, চালককে মারধর এবং তাঁকে আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ বিজেপি এই ঘটনার জন্য সরাসরি শাসক দলকে নিশানা করেছে৷ অন্যদিকে শাসক দল বিজেপির অভিযোগকে খন্ডন করে প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ বিজেপির পক্ষ থেকে হামলা হুজ্জুতির বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছে৷
সিপিআইএম রাজ্য নেতৃত্ব উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ ক্যাডারদের উস্কে দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিকের৷ শুক্রবার রাতে বিজেপির রাজ্য সভাপতির বাসভবনে সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে৷ এর প্রতিবাদে শনিবার মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে৷ তখনই শান্তিপ্রিয় আন্দোলনের উপর পুলিশ নির্মমভাবে বন্দুকের বাট ও লাঠি দিয়ে মারধর করেছে৷ তাতে ৬ জন বিজেপি নেতা কর্মী সমর্থক আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিজেপির রাজ্য সহ সভাপতি অভিযোগ করেছেন এধরনের ঘটনা বিরোধী দলের কন্ঠরোধ করা হচ্ছে৷ যেখানে সিপিএম সেখানেই বিজেপিকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে৷ কেরালাতেও একজন বিজেপি নেতাকে খুন করা হয়েছে৷ গতকালও বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেবকে খুনের উদ্দেশ্যেই আক্রমণ করা হয়েছে৷ বিজেপির সভাপতির উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে শনিবার যে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করা হয়েছে তার উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ সংগঠিত করেছে৷ বিজেপির রাজ্য সহ সভাপতি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন৷
ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সুবলবাবু৷ ঘটনায় যেসব পুলিশ কর্মী অফিসার জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ শাসকদলের নেতারা ক্যাডারদের বিজেপির বিরুদ্ধে উস্কে দিচ্ছেন বলেও অভিযোগ৷ রাজ্যকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক অভিযোগ এনেছেন৷ সিপিআইএম আরো একটি রাষ্ট্রীয় সন্ত্রাসের নজির স্থাপন করেছে বলেও অভিযোগ করেন তিনি৷
বিজেপির রাজ্য সভাপতির উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিজেপি খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ বিক্ষোভ মিছিল শেষে বিজেপির এক প্রতিনিধি দল তেলিয়ামুড়ার এসডিপিওর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশান ও স্মারকলিপি তুলে দেন৷ বিজেপির রাজ্য সভাপতির উপর হামলা, গাড়ি ভাঙচুর, চালক ও দেহরক্ষীর উপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷ এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিজেপির কর্মী সমর্থকরা চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এদিকে বিজেপির তেলিয়ামুড়া মন্ডল সভাপতি নির্মল রুদ্রপাল আত্মরক্ষার জন্য বিজেপি নেতাদের অস্ত্রের লাইসেন্স দেবার দাবি জানান৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরার নানা স্থানে সিপিএমের ক্যাডার গুন্ডাদের দ্বারা বিজেপির নেতাদের উপর আক্রমণ চলছে৷ প্রত্যেকেরই প্রাণ বাঁচানোর অধিকার আছে৷ তার জন্য অস্ত্রের লাইসেন্স দরকার৷ প্রয়োজন হলে লাইসেন্স দিতে হবে বলে তিনি দাবি করেন৷ বিজেপির তেলিয়ামুড়া মন্ডল সভাপতি অস্ত্রের লাইসেন্স দেবার দাবি করায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে৷
প্রসঙ্গত, রাত সাড়ে এগারটা নাগাদ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের প্রাণনাশের উদ্দেশ্যে সিপিএমের হার্মাদ বাহিনী পরিকল্পিতভাবে আক্রমণ করে৷ প্রথমে আক্রমণকারীরা সভাপতির গাড়ি ভাঙচুর করে এবং ব াড়ির গেইট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে, এই অবস্থায় সভাপতির দেহরক্ষী এবং গাড়ির ড্রাইভার বেরিয়ে এসে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে৷ গাড়ির ড্রাইভারকে প্রচন্ড মারধর করে এবং দেহরক্ষীর কাছ থেকে তার সার্ভিস রিভলবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে৷ আক্রমণকারীদের মারমুখী আচরণ দেখে সভাপতির দেহরক্ষী বিজেপি সভাপতিকে রক্ষা করার জন্য শূন্যে গুলি ছঁুড়ে, তারপর আক্রমণকারী সভাপতির থাকার ঘরের জানালা লক্ষ্য করে বড় বড় ইট দিয়ে ঢিল ছঁড়তে থাকে৷ ইত্যবসরে পুলিশ প্রশাসনে খবর পাঠানো হয় এবং অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা সভাপতি এবং পার্টির বিরুদ্ধে গালি দিতে দিতে স্থান ত্যাগ করে, স্থান ত্যাগ করার সময় দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়৷ পার্টির তরফ থেকে পশ্চিম থানায় ঘটনাটি জানিয়ে এফআইআর করা হয়েছে৷
অনুরূপভাবে দশমী পূজার দিন রাজ্য সভাপতি, স্ত্রী পুত্র কন্যা সমেত পুজো দেখতে বের হন৷ বিজেপি পার্টি অফিসের সামনে রাস্তায় আলোক সংঘের সদস্যদের সঙ্গে মিশে থাকা কতিপয় সিপিএম দুষৃকতীকারী সভাপতির গাড়ির গতিরোধ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে৷ বর্তমান রাজ্য সভাপতি বিপ্লব দেবের উপর ২ বার আক্রমণ, প্রাক্তন রাজ্য সভাপতির সুধীন্দ্র দাশগুপ্তের উপর আক্রমণ এবং রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিকর উপর প্রাণঘাতি আক্রমণ সংগঠিত করা হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top