News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব শত্রুতার জেরে হত্যার লক্ষ্যে যুবককে পিটিয়ে জখম
Image

পূর্ব শত্রুতার জেরে হত্যার লক্ষ্যে যুবককে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ পূর্ব শত্রুতার জেরে এক যুবককে খুনের চেষ্টা করল একদল দুষৃকতী৷ রাতের অন্ধকারে রাস্তায় বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে৷ ঘটনাটি ঘটে লক্ষ্মীপুজোর  রাতে আমতলী থানাধীন সেকেরকোটের পান্ডবপুর এলাকায়৷ আহত যুবকের নাম তাপস দাস৷ শনিবার রাত আনুমানিক নয়টা নাগাদ তাপস বাজার থেকে বাড়ি ফেরার পথে এলাকার সমাজদ্রোহী হিসেবে পরিচিতি বিশ্বজিৎ দাস তার সাঙ্গপাঙ্গ নিয়ে পথ আগলে দাঁড়ায়৷ আগের একটি বিষয় নিয়ে তাপসকে মারধর শুরু করে৷ ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ৷ এরপর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় বিশ্বজিৎ  ও তার সাঙ্গপাঙ্গরা৷ এলাকার লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে৷ প্রথমে হাঁপানিয়া পরে সেখান  থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ এব্যাপারে ১টি মামলা দায়ের করা হয়েছে আমতলী থানায়৷ কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার  নেই৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top