News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতরজখম আটজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতরজখম আটজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা/কল্যাণপুর, ২ অক্টোবর৷৷ বিশ্রামগঞ্জের পুস্করবাড়ী এস পি অফিস সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কের উপর ঘটে এক ভয়াবহ যান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে ৬ জন৷ এর মধ্যে বহিঃরাজ্যের দুজন৷ রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে এস পি অফিস সংলগ্ণ পুস্করবাড়ী এলাকায় ট্রাক ও মারুতি ওয়েংগার মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ দুর্ঘটনায় ওয়েংগার টিআর০১ডি-৩০৮৫ নম্বরের গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ২জন পড়ে যায় রাস্তার উপর৷ আর বাকিরা জখম হয়৷ সঙ্গে সঙ্গে খবর পেয়ে বিশ্রমাগঞ্জ ফায়ার স্টেশন থেকে ছুটে আসে দমকলবাহিনীর কর্মীরা৷ আহতদের নিয়ে যায় বিশ্রমাগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ আহত হয় তুষার কান্তি আচার্য্য (৪৫) বাড়ি হাইলাকান্দি ও নরেশ সিনহা (৪৫) বাড়ি শিলচরে৷ তারা রেলের রাস্তার কাজে নিযুক্তকর্মী বলে জানায়৷ এছাড়া আহত হয় তপন চন্দ্র দাস (৪৬) মেলাঘর, বিকাশ দেববর্মা (২৩) মেলাঘর, রাজেশ দাস (৩৯) মেলাঘর ও বিনয় দেববর্মা (৩৮) বাড়ি বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায় বলে জানা যায়৷ ওয়েংগার গাড়িটি মেলাঘর থেকে আগরতলা যাওয়ার সময় ঘটে এই মর্মান্তিক যান দুর্ঘটনা৷ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আহতদের জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক৷ দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটো আটক করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷
এদিকে, বাইপাস রোডে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা শ্রমিক৷ আহত মহিলা শ্রমিকের নাম মঞ্জু দাস৷ তিনি বাইপাস রোডের তুলাকোনা স্থানে পিডব্লিউডির রাস্তা সারাইয়ের কাজে নিয়োজিত ছিলেন৷
আবারও বাইপাস রোডে ঘটল সড়ক দুর্ঘটনা৷ এদিন ইট বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা শ্রমিক৷ আহত মহিলা শ্রমিকের নাম মঞ্জু দাস৷ তিনি তুলাকোনা এলাকায় বাইপাসের রাস্তা সারাইয়ের কাজে নিয়োজিত ছিলেন৷ পিডব্লিউডি দপ্তর থেকে এই রাস্তা সারাইয়ের কাজ করা হচ্ছিল৷ ঘটনার বিবরণে জানা গেছে, রাস্তা সারাইয়ের জন্যই পিডব্লিউডির ইট নিয়ে এসেছিল একটি ট্রাক৷ ইট আনলোডিং শেষে গাড়িটির গতি বাড়িয়েই স্ট্রাট করেন গাড়ির চালক৷ এই সময় গাড়িটি এই মহিলা শ্রমিককে ধাক্কা মারে৷ এতেই গুরুতর আহত হন এই শ্রমিক৷ বাইপাস রোডের তুলাকোনা স্থানে কর্মরত অন্য মহিলা শ্রমিকরা এই ঘটনা জানান৷
ঘটনার সাথে সাথেই অন্য মহিলা শ্রমিকরা আহত শ্রমিককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন৷ এদিন অন্য মহিলা শ্রমিকরা জানান, গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিলেন৷ এর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলেও মহিলাদের অভিযোগ৷
এদিকে, কল্যাণপুর থানাধীন ঘিলাতলী এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম সুব্রত দাস৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পথ দুর্ঘটনায় আহত হল এক যুবক৷ তার নাম সুব্রত দাস৷ ঘিলাতলী থেকে বাইকে করে রামচন্দ্রঘাট আসছিল৷ একটি দ্রুতগামী অটো বাইককে ধাক্কা দেয়৷ বাইক নিয়ে ছিটকে পড়ে ওই যুবক আহত হয়৷ তাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷
দুর্ঘটনার পরপরই অটো নিয়ে চালক পালিয়ে যায়৷ এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অটো আটক করা সম্ভব হয়নি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top