News Flash

  • Home
  • Uncategorized
  • শারদোৎসবের আগে শেষ রবিবারে জমজমাট ফুটপাত থেকে শপিং মল
Image

শারদোৎসবের আগে শেষ রবিবারে জমজমাট ফুটপাত থেকে শপিং মল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ পুজার আর বাকি মাত্র পঁাঁচদিন৷ ছোট থেকে বড় সব প্যান্ডেলেই চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি৷ আর তাছাড়া মহালয়া হয়ে যাওয়া মানে পুজা পুজা গন্ধটা পুরোপুরি বাতাসে মিশে যাওয়া৷ এতদিন মনে হচ্ছিল পুজা আসছে আসছে৷ এবার রীতিমতো দুয়ারে কড়া নাড়ছে৷ পুজা আর কেনাকাটা এই দুটোর সম্পর্ক যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত৷ একটাকে ছাড়া যেন অন্যটার কল্পনাই করা যায় না৷
পুজার কেনাকাটা শুরু হয়ে যায় প্যান্ডেলের খঁুট পুজার সাথে সাথেই৷ এখন চলছে কেনাকাটার শেষ মুহুর্তের পালা৷ অনেকটা পুজার প্যান্ডের শেষ ফিনিশিংয়ের মতোই৷ রবিবার ছিল পুজার আগের শেষ উইরএন্ড৷ কেনাকাটারর বলতে গেলে এক সুবর্ণ দিন৷ রবিবার তাই বাজার সরগরম৷ শুধু রাজধানী আগরতলা নয়, প্রতিটি জেলাতেই কেনাকাটার ধুম পড়েছে৷ জেলা সদর থেকে মফস্বল ছঁুয়ে গ্রাম বাংলা উৎসবে মাততে প্রস্তুত৷ সবাই চাইছেন পছন্দসই জিনিষকে বেছে নিতে৷ এই বছর মেয়েদের পুজার ফ্যাশানে রয়েছে প্যালোজো প্যান্ট (সেমি বা নন সেমি)৷ সঙ্গে রয়েছে কুর্তি৷ যেটার সঙ্গে রয়েছে হাল ফ্যাশানের ভারি গয়না৷ এবছর ট্র্যাডিশনাল গয়নার চল উঠেছে৷ আদি সাজে নিজেদের নতুন করে চেনানোর পর্ব৷ ভিড় জমছে স্বর্ণালঙ্কারের দোকনগুলিত৷ শহরের প্রতিষ্ঠিত শপিং মলগুলিতে ভিড় জমছে৷ রাজধানীর মসজিদ রোজে বনেদি শাড়ির দোকানেও ভিড় চোখে পড়ার মতো৷ তাছাড়া ভিড় গলি ছাড়িয়ে রাস্তায় এসে পৌঁছেছে৷ রাজধানীর ব্যস্ততম ফুটপাতগুলিতেও ভিড় রয়েছে৷ মেয়েদের সাথে পাল্লা দিতে প্রস্তুত ছেলেরাও৷ সারাবছরই জামাকাপড় কেনা হয়ে থাকে, তবে পুজার ড্রেসের আলাদা ক্রেজ৷ সবার অবকাশ আর উৎসাহ না থাকলেও, অল্পবিস্তর সকলেই চেষ্টা করছেন, শেষ মুহুর্তের আখের গুছিয়ে নেওয়ার৷ শেষ রবিবার তাই বাজরগুলি কেবলই সার সার মানুষের মাথা৷ এক সমুদ্র ভিড় ঠেলে, শপিং কমপ্লিট করতে মরিয়া সকলেই৷ হাতে আর মাত্র কয়েকটি দিন৷
এদিকে, রাজধানী আগরতলা শহরের বেশ কয়েকটি বনেদি পুজা প্যান্ডের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়ে গিয়েছে৷ কিছু কিছু প্যান্ডেলের আলোকসজ্জাও শেষ করা হয়েছে৷ আলোক মালায় সাজানো হয়েছে বিভিন্ন পথ ঘাট৷ তাছাড়া পুজা উদ্যোক্তাদের তরফে চলছে প্যান্ডেল উদ্বোধনের প্রস্তুতি৷ কাকে আমন্ত্রণ জানানো যায় প্যান্ডেল উদ্বোধনের জন্য সেই চিন্তায় মগ্ণ উদ্যোক্তারা৷ উদ্যোক্তারা ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা নিচ্ছে৷ অনেক সাসপেন্স রয়েছে৷ তবে এবারের শারদোৎসবে রাজধানী আগরতলায় রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন মহল থেকে৷ বিশেষ করে সকালের দিকে আগরতলা থেকে রেল যাবে ধর্মনগরে৷ অন্যদিকে বিকালে ধর্মনগর থেকে আসবে রেল৷ তাই ঐদিকের দর্শনার্থীর ঢল নামার সম্ভাবনা বেশী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top