News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ডার গোলচক্করে ব্রাউন সুগারসহ যুবক আটক, দুই মহিলা পলাতক
Image

বর্ডার গোলচক্করে ব্রাউন সুগারসহ যুবক আটক, দুই মহিলা পলাতক

brown sugarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ বাংলাদেশে পাচারের সময় ব্রাউন সুগার সহ ধরা পড়ল এক যুবক৷ শনিবার সকালে আগরতলার বর্ডার গোলচক্কর এলাকা থেকে রাজু দেববর্মা নামে ঐ যুবককে গ্রেপ্তার করে৷ স্থানীয় জনগণ তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ জানতে পেরেছে তার সঙ্গে দুজন মহিলা ছিল৷ তারা ঘটনাস্থল থেকেই পালিয়ে গেছে৷
বাংলাদেশে পাচারেরসময় ব্রাউন সুগার সহ ধরা পড়ল এক যুবক৷ শনিবার সকালে আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায়৷ স্থানীয় জনগণ তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ পশ্চিম থানার পুলিশ রাজু দেববর্মাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করেছে৷ ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকালে রাজু দেববর্মা ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে বর্ডার গোলচক্কর এলাকায় ঘুরাফেরা করছিল৷ স্থানীয় বাসিন্দারা কৌশলে তাকে আটক করে এরপর তাকে উত্তম মধ্যম দেয়৷ রাজু জানায় নিলা নামে এক ব্যক্তির কাছ থেকে সে ব্রাউন সুগারগুলি পাচারের জন্য আনে৷ তার সঙ্গে দুই জন মহিলাও ছিল৷ রাজুকে এলাকাবাসী ঘিরে ফেলতেই তারা পালিয়ে যায়৷
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎই সে ব্রাউন সুগার, মদ গাঁজা ইত্যাদি নেশা সামগ্রী পাচার বাণিজ্যের সাথে জড়িত ছিল৷ তার সঙ্গে একটা বড় চক্রও পেছন দিক থেকে কাজ করছে৷
পরে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ৷ পুলিশ গিয়ে ব্রাউন সুগার সহ রাজু দেববর্মাকে গ্রেপ্তার করে৷
ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গোলচক্কর এলাকার উত্তেজনায় দেখা দেয়৷ পুলিশ রাজু দেববর্মাকে গ্রেপ্তার করলেও বাকি দুই মহিলা পলাতক৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top