News Flash

  • Home
  • Uncategorized
  • দু’‌দশক কর না মিটিয়ে বিপাকে ডোনাল্ড ট্রাম্প
Image

দু’‌দশক কর না মিটিয়ে বিপাকে ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২ অক্টোবর (হি.স.) : এবার নিজেই বিপাকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।নির্বাচনী প্রচারে নেমে প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। কিন্তু গত দু’‌দশকে এক পয়সাও কর মেটানিন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ মার্কিন সংবাদ সংস্থা ‘‌নিউ ইয়র্ক টাইমস’‌–এর। নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত ট্রাম্পের আয়কর সংক্রান্ত নথিপত্র সম্প্রতি হাতে পেয়েছে ওই সংবাদ সংস্থা। তাতে দেখা গিয়েছে, ১৯৯৫ সালে ব্যবসায় প্রায় ৯১ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে আয়কর দপ্তরকে জানিয়েছিলেন ট্রাম্প। সে বছর তিনটি ক্যাসিনো, হোটেল ও বিমান সংস্থার ব্যবসায় নাকি প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাঁর। সবকিছু খতিয়ে দেখে, সাময়িকভাবে তাঁকে কর মেটানো থেকে অব্যাহতি দেয় সরকার। পরে হারানো জমি ফিরে পেয়েছিলেন ট্রাম্প। কিন্তু গত ১৯ বছর কর না দিয়েই দিব্যি ব্যবসা করে গিয়েছেন। বিশেষজ্ঞদের দাবি, আইনের ফাঁক ফোকর গলে কর ফাঁকি দিতে নাকি বিশেষ দল নিয়োগ করেছিলেন ট্রাম্প। ব্যবসায় ক্ষয়ক্ষতির পুরনো বাহানা দেখিয়েই প্রায় দু’‌দশক ধরে গা বাঁচিয়ে ঘুরছেন। খবরের সত্যতা নিয়ে টুঁ শব্দটি করেননি ট্রাম্প। রিপাবলিকানদের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‌দক্ষ ব্যবসায়ী ট্রাম্প। কোথায় কত কর দিতে হয় তা বিলক্ষণ জানেন।’‌ ট্রাম্পের আইনজীবী মার্ক ই কাসোভিৎজ আবার ওই সংবাদমাধ্যমকে আইনি নোটিস পাঠানোর হুমকি দিয়েছেন। তাঁর দাবি, ‌বিনা অনুমতিতে ওইসব তথ্য সামনে আনা হয়েছে। এর ফল ভুগতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে অংশ নিতে গেলে সকলকেই আয়কর সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয়। তারপরই জল্পনা শুরু হয়।-

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top