News Flash

  • Home
  • Uncategorized
  • কাউন্সেলিংয়ের পরও ভর্তি হতে পারেনি ১২ জন ছাত্রছাত্রী, এজিএমসিতে বিক্ষোভ
Image

কাউন্সেলিংয়ের পরও ভর্তি হতে পারেনি ১২ জন ছাত্রছাত্রী, এজিএমসিতে বিক্ষোভ

agmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ ফের আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি নিয়ে জট৷ হাইকোর্টের নির্দেশে ১২ জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা কাউন্সিলিংয়ের পরও শনিবার ভর্তি হতে পারেনি৷ দিনভর এনিয়ে বিক্ষোভ চলে মেডিক্যাল কলেজে৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে৷ এদিকে এজিএমসির অধ্যক্ষের বক্তব্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরকার সুপ্রিমকোর্টে আপিল করেছে৷ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি সম্ভব নয়৷
হাইকোর্টের নির্দেশে ১২ জন মেডিক্যাল বা ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীকে ৪ অক্টোবরের মধ্যে ভর্তি হওয়ার কথা রয়েছে৷ হাইকোর্টের নির্দেশ পেয়ে রাজ্য সরকার পরিচালিত এজিএমসি শুক্রবার কাউন্সিলিংও করে৷ সে মতে শনিবার থেকেই ছাত্র ছাত্রীরা ভর্তি হবার কথা৷ কিন্তু আজ কলেজে আসার পরই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় ভর্তি করা হবে না৷ কারণ রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আপিল করে৷ ফলে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি করানো যাবে না৷ এই বক্তব্য শোনার পরই ছাত্রছাত্রীদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে৷ প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ ফলে উত্তপ্ত হয়ে উঠে মেডিক্যাল কলেজ চত্বর৷ ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখায়৷ তাদের বক্তব্য, যেখানে রাজ্যের উচ্চ আদালত নির্দেশ দিয়েছে সেখানে ভর্তি রাখতে হবে কলেজ কর্তৃপক্ষকে৷ কিন্তু এই দাবি মানতে নারাজ কলেজ কর্তৃপক্ষ৷
অধ্যক্ষ জানিয়েছেন, আগামী সোমবার সুপ্রিমকোর্টে মামলাটির শুনানি হবে৷ ইতিমধ্যে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কাগজপত্র সুপ্রিমকোর্টে জমা দিয়েছে৷ ফলে, সোমবার ঐ ১২ জনকে মেডিক্যালে ভর্তির বিষয়ে সুপ্রিমকোর্ট যে নির্দেশিকা জারি করবে সেদিকেই এখন তাকিয়ে থাকতে হবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top