মুজফ্ফরবাদ, ২ অক্টোবর (হি.স.) : ঘরে বাইরে বিপর্যস্ত পাকিস্তান । ‘আজাদ’ কাশ্মীরের দাবিতে বিক্ষোভে নামল পাক অধিকৃত কাশ্মীরে স্থানীয়রা । ‘আজাদ’ কাশ্মীরের দাবিতে রবিবার সকালে বিক্ষোভে নামেন কোটলি জেলার বাসিন্দারা। বিক্ষোভ থেকে স্লোগান উঠহ ‘আই এস আই’–এর চেয়ে ঢের বেশি বিশ্বস্ত কুকুর।’ পাকিস্তানি সেনা ও আই এস আইয়ের বিরুদ্ধে ওই অঞ্চলে গণহত্যা চালানোর অভিযোগ তোলেন। স্লোগানে আরও বলা হয়, ‘পাক সেনা আদতে কসাই। নিরীহ কাশ্মীরিদের কচুকাটা করছে তারা।’ ভুয়ো এনকাউন্টারে মৃত বিচ্ছিন্নতাবাদী নেতা আরিফ শহিদকে নিয়েও ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাঁর মৃত্যুর তদন্তের জন্য আলাদা কমিটি গড়ার দাবি তোলেন।
২০১৩ সালের ১৪ মে রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ির সামনে খুন হন ৬২ বছর বয়সী আরিফ শহিদ। ‘জম্মু–কাশ্মীর ন্যাশনাল লিবারেশন কনফারেন্সের’ সভাপতি ছিলেন তিনি। অধিকৃত কাশ্মীরে সেনার অত্যাচারের বিরুদ্ধে মানুষকে একজোট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আই এস আই–ই ছক করে তাঁকে খুন করিয়েছে বলে অভিযোগ ওঠে। কিন্তু তদন্তে নেমে তথ্য চাপা দেওয়া ছাড়া বিশেষ কিছু করেননি গোয়েন্দারা। আরিফ শহিদের পর গত দু’বছরে প্রায় শতাধিক সংগ্রামী নেতাকে খুন করিয়েছে আই এস আই। নিখোঁজ হয়েছেন বহু। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে পাকিস্তান সরকার ও সেনার বিরুদ্ধে অধিকৃত কাশ্মীর, বালুচিস্তান ও সিন্ধু প্রদেশের মানুষের মানবাধিকার খর্বের অভিযোগ এনেছেন সংগ্রামী নেতারা ।-
পাক সেনা ও আই এস আইয়ের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে বিক্ষোভ অধিকৃত কাশ্মীরীদের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















