News Flash

  • Home
  • Uncategorized
  • ফের জেলেই ফিরতে হচ্ছে বাহুবলী নেতা মহম্মদ সাহাৱুদ্দিনকে
Image

ফের জেলেই ফিরতে হচ্ছে বাহুবলী নেতা মহম্মদ সাহাৱুদ্দিনকে

lock upনয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ফের জেলেই ফিরতে হচ্ছে বাহুবলী নেতা মহম্মদ সাহাৱুদ্দিনকে| সুপ্রিমকোর্টে তার জামিনের আর্জি খারিজ হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে| জামিনের আর্জি খারিজ হতেই সাহাৱুদ্দিনকে জেরে ফেরত পাঠাতে তত্পর বিহার সরকার| তড়িঘড়ি সাহাৱুদ্দিনকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| পাটনা হাইকোর্টের রায়ে মুক্তি পেয়েছিলেন আরজেডি নেতা বাহুবলী ও প্রাক্তন সাংসদ মহম্মদ সাহাৱুদ্দিন| তিনি ২০০৭ সাল থেকেই জেলে ছিলেন| তার বিরুদ্ধে অপহরণ, খুনে জড়িত ৪০টির বেশি মামলা রয়েছে|
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর এই বাহুবলী নেতা জামিন পান| তারপর থেকেই বিহার জুড়ে শুরু হয়েছিল আতঙ্ক| অভিযোগ, নতুন করে জঙ্গলরাজ তৈরি করেতে পারে লালুপ্রসাদ যাদব ঘনিষ্ঠ সাহাৱুদ্দিন| বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকারের জোটসঙ্গী আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ সাহাৱুদ্দিন| তাকে ভাই হিসেবে স্নেহ করতেন লালুপ্রসাদ| ১৯৮০-৯০ দশকের বিহার তুমুল রাজনৈতিক সংঘর্ষ ও মাফিয়াগিরির খাস এলাকা হিসেবে পরিচিত হয়েছিল| সিহানের বাহুবলী নেতা সাহাৱুদ্দিনকে ঘিরেই উঠেছিল একের পর এক ঘটনা| এবার সুপ্রিমকোর্টের রায়ে আবারও তাকে জেলেই ফিরতে হচ্ছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top