News Flash

  • Home
  • Uncategorized
  • বিপাকে নীতীশ সরকার, বিহারে মদ নিষেধাজ্ঞা তুুলল হাইকোর্ট
Image

বিপাকে নীতীশ সরকার, বিহারে মদ নিষেধাজ্ঞা তুুলল হাইকোর্ট

patnaপাটনা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): চলতি বছরেই বিহারে মদ বিক্রি ও মদ্যপানকে নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| সেই বিজ্ঞপ্তিই এবার বাতিল করে দিল পাটনা হাইকোর্ট| বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নীতীশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষিদ্ধ করবেন তিনি| বিপুল সমর্থণ পেয়ে রাজ্যে ক্ষমতায়ও আসেন নীতীশ| গত এপ্রিল মাসের ৫ তারিখ বিজ্ঞপ্তি দিয়ে মদ নিষিদ্ধ করেন নীতীশ| শুক্রবার নীতীশের সেই বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি ইকবাল আহমেদ আনসারী ও বিচারপতি এন প্রসাদ সিংয়ের সমন্বয়ে গঠিত পাটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ|
এপ্রিলে নীতীশের বিজ্ঞপ্তির পর থেকেই বেআইনিভাবে মদ বিক্রি বেড়েছে রাজ্যে| আইন ভাঙার জন্য এখন পর‌্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৩০০০ জনকে| বিষ মদ খেয়ে গত মাসেই গোপালগঞ্জে মারা গিয়েছেন ১৭ জন| সে কারণে নীতীশ সরকারের দিকে বারবার আঙুল উঠেছে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top