পাটনা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): চলতি বছরেই বিহারে মদ বিক্রি ও মদ্যপানকে নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| সেই বিজ্ঞপ্তিই এবার বাতিল করে দিল পাটনা হাইকোর্ট| বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নীতীশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষিদ্ধ করবেন তিনি| বিপুল সমর্থণ পেয়ে রাজ্যে ক্ষমতায়ও আসেন নীতীশ| গত এপ্রিল মাসের ৫ তারিখ বিজ্ঞপ্তি দিয়ে মদ নিষিদ্ধ করেন নীতীশ| শুক্রবার নীতীশের সেই বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি ইকবাল আহমেদ আনসারী ও বিচারপতি এন প্রসাদ সিংয়ের সমন্বয়ে গঠিত পাটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ|
এপ্রিলে নীতীশের বিজ্ঞপ্তির পর থেকেই বেআইনিভাবে মদ বিক্রি বেড়েছে রাজ্যে| আইন ভাঙার জন্য এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৩০০০ জনকে| বিষ মদ খেয়ে গত মাসেই গোপালগঞ্জে মারা গিয়েছেন ১৭ জন| সে কারণে নীতীশ সরকারের দিকে বারবার আঙুল উঠেছে|
বিপাকে নীতীশ সরকার, বিহারে মদ নিষেধাজ্ঞা তুুলল হাইকোর্ট
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















