News Flash

  • Home
  • Uncategorized
  • জলবাহিত রোগে ১৬ জনের মৃত্যু ধলাইয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবী স্বাস্থ্য দপ্তরের
Image

জলবাহিত রোগে ১৬ জনের মৃত্যু ধলাইয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবী স্বাস্থ্য দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে জলবাহিত রোগে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও তা পুরোপুরি আয়ত্বে Healthআনা সম্ভব হয়নি৷ ধলাই জেলার বিভিন্ন স্থানে এবছর এখনো পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী জলবাহিত রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন আরো বহু মানুষ৷ জনসচেতনতার মধ্য দিয়েই জলবাহিত রোগ মোকাবেলা করা সম্ভব৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জলবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে৷ আগামী ২০৩০ সালের মধ্যে গোটা বিশ্বকে ডায়েরিয়া ও নিমোনিয়া মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমবাসায় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷
প্রতিদিন ডায়েরিয়া ও নিমোনিয়ার বহু মানুষের জীবনহানি ঘটছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডায়েরিয়া ও নিমোনিয়া মোকাবেলায় বিশ্বব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছে৷ আমাদের রাজ্যেও এই পরিকল্পনা বাস্তবায়নের যাবতীয় উদ্যোগ গৃহীত হয়েছে৷ কেননা, আমাদের রাজ্যেও প্রতিবছর ডায়েরিয়া ও নিমোনিয়ায় বহু মানুষ আক্রান্ত হচ্ছে, জীবনহানি ঘটে চলেছে৷ সে কারণেই ত্রিপুরার প্রতিটি জেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ধলাই জেলার আমবাসায় ডায়েরিয়া ও নিমোনিয়া মোকাবেলা সংক্রান্ত একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিকাশ সিং, জেলাসভাধিপতি শৈলেশ আচার্য, ইউনিসেফ রিজিওনাল কনসালটেন্সি ডা সোনালিজী, ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিক ডা মৃণাল কান্তি সাহা প্রমুখ৷ কর্মশালায় জেলাশাসক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন৷
কর্মশালায় ধলাই জেলার বিভিন্ন স্থান থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন৷ স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী ডায়েরিয়া ও নিমোনিয়ায় ১৬ জনের মৃত্যু হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top