News Flash

  • Home
  • Uncategorized
  • ফরাক্কায় গঙ্গা ভাঙনে বিধ্বস্ত এলাকা পরিদর্শন বাম ও কংগ্রেস প্রতিনিধি দলের
Image

ফরাক্কায় গঙ্গা ভাঙনে বিধ্বস্ত এলাকা পরিদর্শন বাম ও কংগ্রেস প্রতিনিধি দলের

ফরাক্কা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : ফরাক্কায় গঙ্গা ভাঙনে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে এলেন বাম ও কংগ্রেস নেতৃত্ব | শুক্রবার congressসকালে বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী, কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর সহ বাম কংগ্রেসের বেশ কয়েকজন প্রতিনিধি ফরাক্কার মহেষপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেন| নৌকায় ঘুরে দেখেন ভাঙন এলাকা| বাসিন্দাদের দুর্ভোগের কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রতিবেদন পাঠানো হবে বলে আশ্বাস দেন তাঁরা|
মহেষপুরে ভাগীরথীর ভাঙনে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি| ভাঙন এখনও অব্যাহত| কিন্তু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন| দিন কয়েক আগে এলাকা পরিদর্শনে এসেছিলেন বিজেপি-র রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায়| আর শুক্রবার ফের বাম কংগ্রেসে প্রতিনিধিদের সামনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে নালিশ করে দুর্গত মানুষ| কেন্দ্রীয় সরকারের কাছে ফরাক্কার মানুষের পরিস্থিতি জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন সুজন চক্রবর্তী, আবদুল মান্নানরা|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top