News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, মৃত ২৩
Image

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, মৃত ২৩

পেশোয়ার, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : ঈদ পরবর্তী নাশকতায় ফের রক্তাক্ত পাকিস্তান| শুক্রবার বিশেষ নমাজ চলাকালীন bomb blastআত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ২৩ জনের মৃতু্য হয়েছে| এই নাশকতায় জখম কমপক্ষে ২৯ জন| অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকার ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে| বিস্ফোরণ ঘটে ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইবাল এরিয়াস বা ফাটা এলাকায়| ফাটা এলাকার মোহমন্দ এলাকার একটি মসজিদে এই আত্মঘাতী হামলা হয়| নমাজ চলাকালীন মসজিদের বারান্দায় নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়| নাশকতার জেরে পোশোয়ারে জারি হয়েছে চরম সতর্কতা| এছাড়া দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর লাহোর, করাচি, মুলতান, কোয়েটাতেও সতর্কতা জারি করা হয়েছে| তবে কারা এ হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি| হামলার পর থেকে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী সদস্যরা উদ্ধারকাজে তত্পর| কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ চালালো তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে| বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের হামলার দায় স্বীকার করে তেহরিক ই তালিবান পাকিস্তান| তবে এক্ষেত্রে এখনও দায় স্বীকার করে কোন সংগঠনই|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top