News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টির জলের তোড়ে ভেঙ্গে পড়ল কৈলাসহর জলাই ঝুলন্ত স্টিল ব্রিজ
Image

বৃষ্টির জলের তোড়ে ভেঙ্গে পড়ল কৈলাসহর জলাই ঝুলন্ত স্টিল ব্রিজ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ সেপ্ঢেম্বর৷৷ আজ সকালে সামান্য বৃষ্টির জলের তোড়ে ভেঙ্গে পড়ল জলাই স্টিল ঝুলন্ত সেতু৷ vlcsnap-2016-09-16-20h09m21s16ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার জলাই গ্রামে ২০১২ সালে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী শিলান্যাস করেছিলেন এই সেতুর৷  ২০১৫ সালে নির্মাণ কাজ শেষ হয়৷ এরপর থেকে জনসাধারণ এই সেতু দিয়ে চলাচল শুরু করেন৷ গ্রামোন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার চিরঞ্জীব নাথ ছিলেন এই সেতুর নির্মাণ কাজের দায়িত্বে৷ নিম্নমানের কাজ হয়েছিল যার ফলে দুই বৎসরের মাথায় সেতুটি ভেঙ্গে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ কৈলাসহর জলাই থেকে ডলুগাঁও যাতায়াতের জন্য এই স্টিল ফুট সেতুটি নির্মাণ হয়েছিল৷ হাজার হাজার মানুষ, বিশেষ করে কৃষকরা উপকৃত হয়েছিলেন সে সেতু নির্মাণের পর৷ আজ সকালে সেতুটি মনু নদীর গর্ভে অর্ধেক ডুবে থাকতে দেখে এলাকাবাসী হতাশা ব্যক্ত করেছেন৷ চার বৎসর পূর্বে এই সেতু নির্মাণে  খরচ হয়েছিল এক কোটি ত্রিশ লক্ষ টাকা৷ তৎকালীন জেলাশাসক অভিষেক চন্দ্রের উদ্যোগে সে সেতুটি নির্মিত হয়েছিল৷ সেতুি সকালে ভেঙ্গে পড়ার পর জানানো সত্ত্বেও  প্রশাসনের কোন আধিকারিক দুপুর ১টা পর্যন্ত এই এলাকায় যায়নি বলে এলাকাবাসীর অভিযোগ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top