News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বিদেশ সফরে ভারতে এলেন প্রচণ্ড
Image

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বিদেশ সফরে ভারতে এলেন প্রচণ্ড

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বিদেশ সফরে ভারতে এলেন প্রচণ্ড| নেপালের এই prachanda-600x334প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় রাষ্ট্রপতি ভবনে| রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ও করেন প্রচণ্ড| এরপর তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন নরেন্দ্র মোদী| ওলি সরকারের পতনের পর প্রচণ্ড প্রধানমন্ত্রী হয়েই নয়াদিল্লি-কাঠমান্ডু সম্পর্কে নতুন মাত্রা দিতে চারদিনের দিল্লি সফর শুরু করলেন| হাদরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা| সিপিএন(মাওয়েস্ট সেন্টার) দলের প্রধান পুষ্পকুমার দাহাল সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী পদে বসেছেন| তাঁর পূর্বসূরি সিপিএন(ইউএমএল) কেপি শর্মা ওলির শাসনে ভারত-নেপাল সম্পর্ক গরম হয়ে উঠেছিল| এরপরেই চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে নেপাল| ওলি সরকারের পতনের পর প্রচণ্ড প্রধানমন্ত্রী হয়েই চারদিনের দিল্লি সফর শুরু করেন| প্রচণ্ডের চলতি সফরে দুদেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে| একইসঙ্গে নেপাল ও ভারতের মধ্যে রেলপথ উন্নয়নের বিষয়টিও আলোচিত হবে বলে আশা করা হচ্ছে| হিন্দুস্থান সমাচার|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top