News Flash

  • Home
  • Uncategorized
  • স্বর্ণালঙ্কার ব্যবসার নামে প্রতারণা প্রতিবাদে এসডিএম অফিসে ধর্ণা
Image

স্বর্ণালঙ্কার ব্যবসার নামে প্রতারণা প্রতিবাদে এসডিএম অফিসে ধর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ স্বর্ণালঙ্কার ব্যবসার নামে ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগ উঠল সেনকো photo-2জুয়েলার্স নামক একটি বাণিজ্যিক সংস্থার বিরুদ্ধে৷ প্রতারণার শিকার হয়েছেন বহু ক্রেতা৷ এরই প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলায় সদর মহকুমা শাসকের অফিসে ধর্ণা সংগঠিত করা হয়েছে৷ দাবী জানানো হয়েছে ঐ জুয়েলারী সংস্থার কর্মকর্তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং প্রতারিত ক্রেতাদের টাকা ফেরত দিতে হবে৷
সংবাদে প্রকাশ, ঐ সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আকর্ষণীয় স্কীম চালু করে ক্রেতাদের টাকা লুটে নিচ্ছে৷ স্কীমের বিস্তারিত তথ্য মোতাবেক যতদূর জানা গিয়েছে যেকোন ক্রেতা বারো মাস ঐ জুয়েলারীতে টাকা জমানোর পর সমমূলের কিংবা তার থেকে একটু অধিক মূলের স্বর্ণালঙ্কার ক্রয় করতে পারবেন৷ কিন্তু, দেখা গিয়েছে টাকা জমানোর পর জুয়েলারী কর্তৃপক্ষ ঐ ক্রেতাকে স্বর্ণালঙ্কার দিচ্ছে না৷ বারো মাসের পর আরও কয়েক মাস কেটে গেলেও ক্রেতাদের স্বর্ণালঙ্কার দেওয়া হচ্ছে না৷ এনিয়ে ক্রেতা সাধারণ চরম হয়রানির শিকার হচ্ছেন৷ তাই বাধ্য হয়ে মাঠে নামল প্রদেশ যুব কংগ্রেস৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top