নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ স্বর্ণালঙ্কার ব্যবসার নামে ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগ উঠল সেনকো
জুয়েলার্স নামক একটি বাণিজ্যিক সংস্থার বিরুদ্ধে৷ প্রতারণার শিকার হয়েছেন বহু ক্রেতা৷ এরই প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলায় সদর মহকুমা শাসকের অফিসে ধর্ণা সংগঠিত করা হয়েছে৷ দাবী জানানো হয়েছে ঐ জুয়েলারী সংস্থার কর্মকর্তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং প্রতারিত ক্রেতাদের টাকা ফেরত দিতে হবে৷
সংবাদে প্রকাশ, ঐ সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আকর্ষণীয় স্কীম চালু করে ক্রেতাদের টাকা লুটে নিচ্ছে৷ স্কীমের বিস্তারিত তথ্য মোতাবেক যতদূর জানা গিয়েছে যেকোন ক্রেতা বারো মাস ঐ জুয়েলারীতে টাকা জমানোর পর সমমূলের কিংবা তার থেকে একটু অধিক মূলের স্বর্ণালঙ্কার ক্রয় করতে পারবেন৷ কিন্তু, দেখা গিয়েছে টাকা জমানোর পর জুয়েলারী কর্তৃপক্ষ ঐ ক্রেতাকে স্বর্ণালঙ্কার দিচ্ছে না৷ বারো মাসের পর আরও কয়েক মাস কেটে গেলেও ক্রেতাদের স্বর্ণালঙ্কার দেওয়া হচ্ছে না৷ এনিয়ে ক্রেতা সাধারণ চরম হয়রানির শিকার হচ্ছেন৷ তাই বাধ্য হয়ে মাঠে নামল প্রদেশ যুব কংগ্রেস৷
স্বর্ণালঙ্কার ব্যবসার নামে প্রতারণা প্রতিবাদে এসডিএম অফিসে ধর্ণা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















