News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ বিমানের যাত্রীদেরই আনুমানিকভাবে মৃতু্য বলে জানাল বায়ুসেনা
Image

নিখোঁজ বিমানের যাত্রীদেরই আনুমানিকভাবে মৃতু্য বলে জানাল বায়ুসেনা

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমানের সব যাত্রীদেরই আনুমানিকভাবে মৃতু্য হয়েছে বলে Indian air forceবৃহস্পতিবার এই খবর প্রকাশ করল বায়ুসেনা| জানা গিয়েছে, এই খবর প্রকাশ করার অন্যতম কারণ হল যাতে ওই নিখোঁজ এএন ৩২ এয়ারক্রাফটে থাকা জওয়ানদের পরিবারের বিমার টাকা পেতে সুবিধা হয়|
উল্লেখ্য, গত ২২ জুলাই ওই বিমানটি ২৯ জন যাত্রী সমেত উধাও হয়ে যায়| চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাঝ আকাশেই উধাও হয়ে যায় বিমানটি| এরপর ঘটনার তদন্ত শুরু হয়| নিখোঁজ বিমানের উদ্দেশ্যে তল্লাশিও চলে| বায়ুসেনার তরফ থেকে নিখোঁজ যাত্রীদের পরিবারকে জানানো হয়, ওই এয়ারক্রাফটে থাকা যাত্রীরা বেঁচে থাকতেই পারে| কিন্তু এদিন ওই যাত্রীদের মৃত বলেই জানিয়ে দেওয়া হল| বলা হয়েছে যে ওই যাত্রীদের মৃত বলেই ধরে নেওয়া হল|
আনুমানিক মৃতু্যর একটি সার্টিফিকেট তুলে দেওয়া হবে পরিবারগুলির হাতে| যদিও ওই বিমানের খোঁজে তল্লাশি জারি থাকবে| জানা গিয়েছে, ওই বিমানে কোনও আন্ডারওয়াটার লোকেটর সিস্টেম ছিল না বলে খুঁজে বের করা কঠিন হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top